নারী নাকি পুরুষ, কারা বেশি হাসেন? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গবেষকরা। আর এতেই প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। সমীক্ষাটি বলছে, হাসির দৌড়ে পুরুষদের থেকে কয়েক যোজন এগিয়ে নারীরা। তবে এই প্রতিযোগিতায় নারী-পুরুষ সকলকে পেছনে ফেলে দিয়েছে সদ্যোজাত শিশুরা।সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, একটি শিশু দিনে গড়ে প্রায় ৪০০ বার হাসে। সেখানে একজন প্রাপ্তবয়স্ক নারী দিনে গড়ে ৬২ বার হাসেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যাটি অত্যন্ত কম। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে মাত্র ৮ বার হাসেন! অর্থাৎ, নারীদের চেয়ে পুরুষরা প্রায় সাত গুণ কম হাসেন।হাসিতে কেন এই বিরাট পার্থক্যগবেষকদের মতে, এর নেপথ্যে জৈবিক ও সামাজিক উভয় কারণই রয়েছে। নারীদের মুখের পেশি সঞ্চালনের ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি হয়। তাই তারা সহজে হাসতে পারেন। পাশাপাশি এর সঙ্গে যোগ হয় সামাজিক অনুশাসন।ছোটবেলা থেকেই মেয়েদের আবেগ প্রকাশে বেশি স্বতঃস্ফূর্ত হতে শেখানো হয়। অন্যদিকে, পুরুষদের ওপর ভাবগাম্ভীর্য বজায় রাখার একটি সামাজিক চাপ থাকে।শিশুদের অফুরন্ত হাসির উৎস অবশ্য একেবারেই ভিন্ন। পারিপার্শ্বিক ইতিবাচক উদ্দীপনার প্রতি তাদের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াই হলো এই অনাবিল হাসির কারণ।বিশেষজ্ঞদের মতে, হাসি কেবল মন ভালো রাখার টনিক নয়, এটি সামাজিক বন্ধন দৃঢ় করার অন্যতম চাবিকাঠিও।হাসি মানসিক চাপ কমায় এবং অন্যের সঙ্গে সম্পর্ক সহজ করে তোলে। তাই লিঙ্গ বা বয়সের অঙ্ক না কষে, একচিলতে হাসিতেই শুরু হোক আপনার দিন।সূত্র : আজকাল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি
টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি

মেজর লিগ সকারে আবারও ইতিহাস লিখলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে তৈরি করলেন নতুন Read more

মির্জাপুরে যুবলীগ নেতার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মির্জাপুরে যুবলীগ নেতার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের সহধর্মিণী রুবি আক্তার কনাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) Read more

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল
চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল

দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন Read more

‘পাগলিটা মা হলেন, বাবা হলেন না কেউ’
‘পাগলিটা মা হলেন, বাবা হলেন না কেউ’

ময়মনসিংহের নান্দাইলে এক পাগলি ছেলে সন্তানের মা হয়েছে ঠিকই, কিন্তু পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে শিশুর বাবা কে, এটাই এখন Read more

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান
বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান

বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অন্তবর্তী Read more

জালিয়াতি করে এনআইডি নেওয়ায় ভারতীয় ২ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জালিয়াতি করে এনআইডি নেওয়ায় ভারতীয় ২ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ভারতীয় দুই নাগরিক তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করায় তাদেরসহ মোট ৯ জনের নামে মামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন