বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। সোমবার (০৫ জানুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, শাহবাজ শরিফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, তার দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেন এবং আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করেন।প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সে সময় তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।পরদিন বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার এসপিকে যোগদানের নির্দেশ
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার এসপিকে যোগদানের নির্দেশ

চিকিৎসা নিতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ৩ মাস আগে প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে Read more

আবারও বড় পর্দায় আসছে মোদির বায়োপিক
আবারও বড় পর্দায় আসছে মোদির বায়োপিক

বলিউডের পর এবার দক্ষিণ ভারতের চলচ্চিত্র দুনিয়ায় তৈরি হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের ওপর ভিত্তি করে একটি নতুন Read more

শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম
শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর Read more

কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ৫
কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ৫

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে Read more

বাংলাদেশকে সাথে নিয়েই সুপার ফোরে শ্রীলংকা
বাংলাদেশকে সাথে নিয়েই সুপার ফোরে শ্রীলংকা

নিজেদের কাজটা ১৩তম ওভারে সারে শ্রীলঙ্কা। রশিদ খানের বলে চার মেরে দলের শেষ চার নিশ্চিত করেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। Read more

রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী
রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী

কক্সবাজার টেকনাফের নাফনদীর ওপারের মিয়ানমারে রাখাইন রাজ্যে দু'পক্ষের গোলাগুলির ভেসে আসা বিকট শব্দে এপার সীমান্তের বাড়িঘর গুলো কাঁপছে। দু'পক্ষের নিক্ষেপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন