শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেনকে নিয়ে দেওয়া এক মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। আজ বুধবার (৯ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলেতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, নিজের ভুল বুঝে মোসাদ্দেকের কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি।শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক বলেছিলেন, ‘যত দিন মেহেদী হাসান মিরাজ দলে থাকবে, তত দিন মোসাদ্দেক হোসেনের কোনো সুযোগ নেই।” এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার সৃষ্টি হয়।’আজ সাংবাদিকদের প্রশ্নে গাজী আশরাফ বলেন, “ওটা একটা লাইভ অনুষ্ঠান ছিল। ২০–২৫ মিনিটে অনেক প্রশ্ন এসেছে, তার জবাবে আমি অনেক কিছু বলেছি। পরে বুঝতে পেরেছি, আমার শব্দচয়ন ভুল ছিল। আমার বলা উচিত ছিল—‘মিরাজ দলে থাকলে মোসাদ্দেকের সুযোগ অনেক কম।’ কিন্তু আমি বলেছিলাম—‘সুযোগ নেই।’”ভুল বুঝতে পেরে মোসাদ্দেকের সঙ্গেও দেখা করে ক্ষমা চেয়েছেন বলে জানান গাজী আশরাফ, ‘দুই দিন পর মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়েছিল। আমি তাকে বলেছি—আমি ওইভাবে বোঝাতে চাইনি, ভুল শব্দ ব্যবহার হয়ে গেছে। আমি সরিও বলেছি তাকে।’প্রধান নির্বাচক আরও বলেন, ‘আমি নিজেও একসময় কলাম লিখতাম। সেখানেও বারবার শব্দ ঠিক করতে হতো। এখানে লাইভে কথাগুলো কিছুটা তাড়াহুড়ার মধ্যে বলা হয়েছে।’এখনকার জাতীয় দলের কাঠামো নিয়ে গাজী আশরাফ বলেন, ‘৩০ জন খেলোয়াড়ের মধ্যেই সব ঘুরপাক খাচ্ছে। অভিজ্ঞদের অবসরের পর একটা শূন্যতা তৈরি হয়েছে। এইচপি ও ‘এ’ দল থেকে খেলোয়াড় উঠে এলেই সেটা পূরণ হবে। তবে সময় লাগবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের Read more

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা “সিয়োনি Read more

মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ
মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের পর আটক হওয়া ১৭ বাংলাদেশি নাগরিককে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) Read more

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে। এর ফলে শনিবার (১৩ সেপ্টেম্বর) সারা দিনজুড়েই শহরের বিভিন্ন Read more

রাশিয়ার বিমানঘাঁটিতে ৪০ বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার বিমানঘাঁটিতে ৪০ বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা

এসবিইউ সূত্র বিবিসি নিউজকে বলেছেন, এ হামলার প্রস্তুতিতে প্রায় দেড় বছর সময় লেগেছে। কাঠের ভ্রাম্যমান কেবিনে গোপন ড্রোন রাখা ও Read more

বাংলাদেশকে এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের
বাংলাদেশকে এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত মার্চে চীন সফরে গিয়ে বলেছিলেন, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) স্থলবেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন