মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদন ছাড়া জমি ভরাট ও অবৈধভাবে শ্রেণি পরিবর্তনের অভিযোগে একযোগে সাতটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (০৯ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।তিনি জানান, উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর, বাড়ৈপাড়া, রাজদিয়া, বয়রাগাদী হাজী বাড়ি এবং নোয়াব্দা ব্রিজসহ মোট ৭টি স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ড্রেজার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি আরও বলেন, ‘জনস্বার্থে অবৈধ ড্রেজিং ও অনুমোদনহীনভাবে জমির শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল-৫ আসনে জামায়াত–ইসলামী আন্দোলনের টানাপোড়েন!
বরিশাল-৫ আসনে জামায়াত–ইসলামী আন্দোলনের টানাপোড়েন!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন নিয়ে জামায়াতসহ ১১-দলীয় জোটের ভিতরে দেখা দিয়েছে গভীর টানাপোড়েন। নির্বাচনি আসন বণ্টন নিয়ে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

ভোলার দৌলতখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইসলাম বর্দ্দার (৭০)  নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা Read more

মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল, ৬৪ জেলার তথ্য চাইল দুদক
মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল, ৬৪ জেলার তথ্য চাইল দুদক

সারাদেশে মুজিব শতবর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের আর্থিক হিসাব চেয়ে ৬৪ জেলায় চিঠি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন