কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করেছে চালিভাঙ্গা নৌপুলিশ।সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ ব্রিজ থেকে প্রায় ৩০০ মিটার দক্ষিণে মেঘনা-কাঠালিয়া নদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামী তিতাস উপজেলার সরস্বতী চর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও একই গ্রামের মামুনের চাচাতো ভাই আক্তার হোসেন (৪৫)।চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই মইন উদ্দিন, কনস্টেবল কুসুম, সোহাগ, সুজন ও সাইদুর অংশ নেন।এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন রাত সোয়া ৯টার দিকে নিশ্চিত করে আমাদের এই প্রতিনিধিকে বলেন, ‘গ্রেপ্তারকৃত আক্তার হোসেন বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নৌপথে চাঁদাবাজি, জলদস্যুতা বা অবৈধ কর্মকাণ্ড রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও নদীপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।’তিনি আরও বলেন, অভিযান চলাকালে নৌপথে চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা ও দুটি লোহার রড জব্দ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে
আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। যেখানে একবারও জয়ের দেখা পায়নি পাকিস্তান। সেই Read more

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা
আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) ভেরিফায়েড Read more

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আর নেই
তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আর নেই

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল Read more

‘লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সাথে করুন, ক্রিকেটার নয়’
‘লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সাথে করুন, ক্রিকেটার নয়’

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। Read more

করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা
করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা

ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এমন অবস্থায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা Read more

পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পারমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন