চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়াল ঘরের মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাথুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর নাম মো. মাসুদুল হাসান রানা (২৪)। তিনি বাথুয়াপাড়া শেখ আহমদ বাড়ির মো. জাহাঙ্গীর মিয়ার পুত্র এবং পটিয়া উপজেলার খলিল মীর ডিগ্রি কলেজের বি.এ ১ম বর্ষের ছাত্র ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির গোয়াল ঘরে মেরামতের কাজ করছিলেন মাসুদ। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে স্থানীয় গ্রাম পুলিশ মো. বাহার উদ্দীন বলেন, ‘সকালে গোয়াল ঘরের কাজ করার সময় মাসুদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।’ তিনি আরও জানান, মাসুদ তিন বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন।এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন রানা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মো. আপন মিয়া (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী। বৃহস্পতিবার Read more

চরমোন্তাজে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ
চরমোন্তাজে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার ভেড়ানোর সময় নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম আল-আমিন (৩৫)। তিনি Read more

দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার
দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাজেদুল (৫০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ১০ দিন পরও Read more

অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে
অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে। তিনি Read more

আজ থেকে শুরু ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন
আজ থেকে শুরু ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষ স্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি Read more

অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’

ছয় দফ দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন