জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মো. আপন মিয়া (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া সরকার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আপন মিয়া বয়ড়া এলাকার সরকারী বাড়ী শিপন মিয়ার ছেলে বলে জানা গেছে। আপন মিয়া বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। মৃত্যুর আগে সে দুই পৃষ্ঠার একটি চিরকুট লিখে গেছে।চিরকুটে আপন লিখেছে, আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমি আপনাদের অনেক ক্ষতি করেছি, আপনাদের সঙ্গে খারাপ আচরণ করেছি। আমি ছোট থেকেই অনেক খারাপ, নিজেকে কখনও ভালো করতে পারি নাই। বাবার কথা রাখতে পারি নাই, বাবার মনে অনেক কষ্ট দিয়েছি।বাবা আপনার পা দুটি ধরে মাফ চাইতে পারলাম না। আপনি আমাকে মাফ করে দিয়েন। আর মা তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, আমাকে অনেক বুঝাতে কিন্তু ভালো হতে পারলাম না। আর দাদার কথা কি বলব, সে তো আমার জন্য নিজের সম্মানটুকুও হারিয়েছে। আমার জন্য অনেক কিছু করেছে। কিন্তু আমি কেন ভালো হতে পারলাম না। আচ্ছা আমি সবার মনে কষ্ট দিয়েছি আপনারা আমাকে মাফ করে দিয়েন। বন্ধু তোদের সঙ্গে কত আড্ডা দিতাম, কত মজা করতাম, তোরা আমার কথায় কিছু মনে করিস না। আমার কবরে মাটি দিতে আসিস। আমার কাছে কেউ টাকা পেয়ে থাকলে আমাকে মাফ করে দিয়েন। আমি ভালো হতে পারলাম না। তাই নিজেই দুনিয়া থেকে চলে গেলাম। আপনারা ভালো থাকেন। আপনাদের খারাপ সন্তান আর নেই। বন্ধু তোরা কিন্তু আসিস আমার জানাজায়। ইতি- আপনাদের খারাপ ছেলে আপন।এ বিষয়ে নিহতের দাদা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক বলেন, ‘আমার ছেলে ইটভাটায় কাজ করে। আর আপনের মা বাড়ীর পাশে কাজ করে। বৃহস্পতিবারআপন রাতে খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। পরে আপনের মা বাড়িতে এসে আপনকে ডাকাডাকি করতে থাকে। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কাছেই ওই চিঠিটি ছিল। আজ সকালে তার লাশ দাফন করা হয়েছে।এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের কারনে তার লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্যদের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়েছেন শেখ হাসিনা!
অন্যদের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়েছেন শেখ হাসিনা!

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের গণবিক্ষোভ দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের’ নির্দেশ দিয়েছিলেন বলে দাবি Read more

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলার ঘটনায় ১৪৪ জারি ধারা জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন।এর আগে Read more

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ
মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ

মালদ্বীপে আইন করে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।মঙ্গলবার Read more

উখিয়ার সীমান্তে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
উখিয়ার সীমান্তে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উখিয়ার সীমান্ত ঘুমধুম বিওপির অভিযানে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার (৩৪) বিজিবির সদস্যরা।সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত Read more

বিএনপি জোটসঙ্গীদের ভুলে যায়নি
বিএনপি জোটসঙ্গীদের ভুলে যায়নি

জোটসঙ্গীদের ভুলে যায়নি বিএনপি। তাদের জন্য ৬৩টি আসন খালি রাখা হয়েছে। বাকী ২৩৭ আসনে নিজ দলের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে দলটি।বিএনপি Read more

রাউজানে পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১
রাউজানে পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আল আমিন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন