শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে।তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫১তম স্থানে। তার চেয়েও বড় লাফ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক—৩২ ধাপ এগিয়ে এখন ৫৯তম স্থানে। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২১ বলে ৩৩ রানের হার না মানা ইনিংস খেলা তানজিম হাসান সাকিব ১৯ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৮৫ নম্বরে। এছাড়া শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ওপেনার শুবমান গিল।বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা। তাঁর সতীর্থ ওয়ানিন্দু হাসারাঙ্গা ১১ ধাপ এগিয়ে ৮ম স্থানে উঠে এসেছেন।বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ২ ধাপ এগিয়ে এখন রয়েছেন ২৬ নম্বরে। শ্রীলঙ্কার উঠতি বোলার দুনিথ ভেল্লালাগে ৫ ধাপ এগিয়ে আছেন ৩১তম স্থানে, আর আসিথা ফার্নান্দো ২৩ ধাপ এগিয়ে ৩৬তম।তানজিম হাসান সাকিব শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও রেখেছেন দ্যুতি। বোলিং র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে এখন তিনি ৯২তম।অন্যদিকে, ১১ ধাপ পিছিয়ে ৪৬তম স্থানে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজে না খেলেও ১১ ধাপ পিছিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, তিনি এখন ৮২তম। ব্যাটিংয়ে ৬ ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত অবস্থান করছেন ৩৪ নম্বরে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচর মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচর পৌরসভার আলী Read more

গত এক বছরে বাকৃবির নতুন প্রশাসনের বহিষ্কারনামা প্রকাশ
গত এক বছরে বাকৃবির নতুন প্রশাসনের বহিষ্কারনামা প্রকাশ

র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ, উচ্ছৃঙ্খল আচরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার গণহত্যার উসকানি, শিক্ষক ও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে Read more

‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির দাপুটে জয়
‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির দাপুটে জয়

ম্যানচেস্টার ডার্বি মানেই বাড়তি উত্তেজনা। উত্তর লন্ডনের দু’দল যখন মাঠে নামে তখন ‘ম্যানচেস্টার ইজ ব্লু’ নাকি ‘ম্যানচেস্টার ইজ রেড’ এ Read more

লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা
লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা Read more

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন