ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মঈনপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করা হয়েছে। পণ্যগুলো উপজেলা কুটি কাঠেরপুল এলাকার দুটি গোপন গোডাউনে মজুদ করা ছিল। বিজিবির পক্ষ থেকে আজ বিকাল ৫ টায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৬টা ৩০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল উপজেলার কুটি কাঠেরপুল এলাকায় অবস্থিত দুটি গুদামে লুকিয়ে রাখা ভারতীয় উন্নতমানের বিপুল পরিমাণ শাড়ি ও চশমা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। কাউকে আটক করা যায়নি।৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের সফল অভিযান পরিচালিত হয়।তিনি আরও বলেন, ‘সীমান্তে চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং দেশীয় অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত।’জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করে থাকেন
ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করে থাকেন

কারবালায় ‘বিষাদ সিন্ধু’র তীরে প্রায় সাড়ে তেরোশো বছর আগে যে যুদ্ধে ইমাম হোসাইন ও তার সঙ্গীসাথীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, Read more

দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা
দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করছে। আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি Read more

আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণের জন‍্য টোলমুক্ত Read more

বিশেষ ট্রাভেল পাস নিয়ে বড় সুখবর দিল মালয়েশিয়া
বিশেষ ট্রাভেল পাস নিয়ে বড় সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিতে 'বিশেষ ট্রাভেল পাস' Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন