বরিশালে দুই দিনের টানা বর্ষণ এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বেড়েছে দুর্ভোগ।গেল ২৪ ঘণ্টায় বরিশাল আবহাওয়া দপ্তর সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২১৯ দশমিক ৫ মিলিমিটার।এতে শহরের প্রধান প্রধান সড়কসহ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে খালে পরিণত হয়েছে। এছাড়াও নগরীর ড্রেনেজ ব্যবস্থার ভালো না থাকার কারণে শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।নগরীবাসী বলছেন, ড্রেনেজ ব্যবস্থার ভালো না থাকার কারণে সামান্য একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়ক। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গত কয়েকদিন ধরে বরিশাল ও এর আশেপাশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা কখনও গুড়ি গুড়ি আবার কখনও মাঝারি ও ভারি আকারে হচ্ছে।এছাড়া উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপও বৃষ্টির আরেকটি কারণ বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে নগরীর ড্রেন থেকে পানি এসে সড়ক প্লাবিত করেছে। এ কারণে নগরীর নবগ্রাম রোড থেকে শুরু করে বগুরা রোড, করিম কুটির, মুন্সির গ্যারেজ, বটতলা, কাউনিয়া, আলেকান্দা, কাশীপুর ও লাকুটিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।এতে করে দুর্ভোগে পড়েছেন সর্বস্তরের জনগণ। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়েছেন। এখন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে পরীক্ষা। যার ফলে বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যেই তাদেরকে পরীক্ষা হলে যেতে হচ্ছে।এছাড়া সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত থেকে শুরু করে সাধারণ নগরবাসীকে জলাবদ্ধতার মধ্যেই চলাফেরা করতে হচ্ছে।বরিশাল আবহাওয়া দপ্তর সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা এ মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা Read more

যশোরে ছুরিকাঘাত বেড়েছে, ৩ দিনে জখম ৭
যশোরে ছুরিকাঘাত বেড়েছে, ৩ দিনে জখম ৭

যশোর শহরে ছুরির ব্যবহার বেড়েছে। দুর্বৃত্তরা অবাধে ধারালো অস্ত্রটির ব্যবহার করছে। গত ৩ দিনে ছুরিকাঘাতে ৭ জন জখম হয়েছে। যশোর Read more

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন
আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোনের Read more

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) Read more

ফিলিস্তিনি শিশুদের নিয়ে যে বার্তা দিলেন সিয়াম আহমেদ
ফিলিস্তিনি শিশুদের নিয়ে যে বার্তা দিলেন সিয়াম আহমেদ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা অঞ্চল। যুদ্ধ বিরতি ভেঙে গত ১৮ মার্চ গাজায় ফের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন