একটা সময় পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের কাছে হাতে বোনা ঝাঁকি জাল ছিল নিত্য প্রয়োজনীয়। কারণ, জাল দিয়ে বাড়ির পুকুর কিংবা কোলা-বিলে মাছ ধরার একটা প্রবণতা ছিল অধিকাংশ পরিবারের। কিন্তু কালের আবর্তে তা হারিয়ে যেতে বসেছে। এতে বিপাকে পড়েছেন বংশপরম্পরায় জাল বোনার কারিগররা।সরজমিন দেখা গেছে, উপজেলার কালাইয়া বাজারের বৃহৎ জালের বাজারের হাটে সাজিয়ে রাখা হয়েছে কারিগরদের নিপুণ হাতে বোনা ঝাঁকি জাল, মই ঝাল ও ধর্মজাল। ক্রেতার অপেক্ষায় বসে রয়েছেন জালের কারিগররা। তবে তেমন দেখা মিলছে কাঙ্ক্ষিত ক্রেতার। এতে হতাশা নিয়েই বাড়ি ফিরছেন হাটে জাল বিক্রি করতে আসা কারিগর ও ব্যবসায়ীরা।কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, জালের প্রকারভেদে দামও ভিন্ন ভিন্ন। ৪ হাত লম্বা ঝাঁকি জালের দাম হাঁকানো হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, ৫ হাত লম্বা ঝাঁকি জালের দাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা, ৬ হাত লম্বা ঝাঁকি জালের দাম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা, ৭ হাত লম্বা ঝাঁকি জালের দাম ১ হাজার ৮০০-২ হাজার ২০০ টাকা। ১০ হাত ধর্মজালের দাম ৩ হাজার ৫০০ টাকা ও ১৫ হাত ধর্মজালের দাম ৪ হাজার ৫০০ টাকা এবং মই জালের দাম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। তবে হাটে তুলনামূলক জালের ক্রেতার সংখ্যা কম।হাটে জাল বিক্রি করতে আসা উপজেলার দাশপাড়া গ্রামের আলামিন মোল্লা বলেন, তার বাপ-দাদা জালের কারিগর ছিলেন। তিনিও বংশপরম্পরায় জাল বুনছেন। এসব জাল হাটে-বাজারে ঘুরে ঘুরে বিক্রি করে থাকেন। কিন্তু এখন আর হাতে বোনা জালের কদর নেই।বড়ডালিমা গ্রামের আয়েনআলী মাঝি বলেন, ‘বছরের ৭ থেকে ৮ মাস জালের চাহিদা থাকে না। বর্ষা মৌসুমে ক্রেতা বেড়ে থাকে। তবে আগের মতো জালের কদর নেই। এক দিকে খাল-বিল, নদী-নালা ও পুকুর-ডোবায় তেমন মাছ নেই, অন্যদিকে আধুনিকতার যুগে মানুষের ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চর্চা নেই। যে কারণে জালের কদর কমছে।’শৌলা গ্রামের জাল বিক্রেতা মো. ইদ্রিস মিয়া বলেন, ‘এক সময় গ্রামের মানুষ সুযোগ পেলেই জাল নিয়ে নদী খালে মাছ ধরতে নেমে যেতেন। এ যুগের ছেলে-পেলেরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেই জানেন না। যে কারণে গ্রামবাংলার ঐতিহ্য ঝাঁকি জাল হারিয়ে যেতে বসেছে।’পরিবেশ নিয়ে গ্রামের তৃণমূল পর্যায়ে কাজ করছেন ‘সেইভ দি বার্ড এ্যান্ড বি’ নামে একটি বেসরকারি সংস্থা। ওই সংস্থার নির্বাহী পরিচালক এম এ বাশার বলেন, ‘এক সময় খালে-বিলে ডোবা নালায় প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। গ্রামের মানুষ এসব মাছ ধরে পারিবারিক চাহিদা পূরণসহ বাজারে বিক্রি করে বাড়তি আয় করত। কয়েক দশক ধরে কৃষিতে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার বহুগুণ বেড়েছে। মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক খালে-বিলের পানিতে মিশে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। একইভাবে বিলে-খালে নিষিদ্ধ ছোট ফাঁসের জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ও মাছের রেনু পোনা ধ্বংস করা হচ্ছে। যে কারণে দিনদিন দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রামে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। তাই গ্রামবাংলার ঐতিহ্য ঝাঁকি জালের ব্যবহারও কমেছে। এছাড়া এ জালের ব্যবহার কমার পিছনে আধুনিকতার প্রভাবও রয়েছে বলে দাবি করেন তিনি।’দেশীয় প্রজাতির মাছ কমছে, স্বীকার করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তালুকদার। তিনি বলেন, ‘নিষিদ্ধ জাল ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির ছোট মাছ ও রেনু ধ্বংস হচ্ছে। এসব নিষিদ্ধ জালে ব্যবহার বন্ধ করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এসব জাল পুড়িয়ে ধ্বংসসহ জেল জরিমানাও করছি। তবে কাজ হচ্ছে না। সরকারের এসব জালের উৎপাদন বন্ধে কার্যকর ভূমিকা নেওয়া উচিত।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রতিমন্ত্রী টুকু
জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রতিমন্ত্রী টুকু

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, যথাযথ ব্যবস্থাপনার Read more

নাটকীয় প্রত্যাবর্তনে প্রথম সুপার কাপ জিতলো পিএসজি
নাটকীয় প্রত্যাবর্তনে প্রথম সুপার কাপ জিতলো পিএসজি

নতুন মৌসুমে আরেকটি শিরোপা নিজেদের করে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। অথচ ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত কেউ কল্পনাই করতে Read more

রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য Read more

বরিশালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
বরিশালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান সেমিনারের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৬ মে) বেলা Read more

শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেরপুরের সদরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে সৎ বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার লছমনপুর ইউনিয়নের Read more

ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন