আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া নিজের ১৮ বছরের ইউরোপ যাত্রা শেষ করে অবশেষে ফিরেছেন নিজের শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে। আর শৈশবের ক্লাবে ফিরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই বিশ্বকাপ জয়ী। রোসারিওর পরিচিতি অনুষ্ঠানে ক্লাবের জার্সি হাতে নিয়ে কেঁদে ফেলেন এই তারকা। গল্পটা শুরু ১৯৯২ সালে। মাত্র চার বছর বয়সে রোসারিও সেন্ট্রালে নাম লেখান ডি মারিয়া। এরপর ২০০৫ সালে যোগ দেন ক্লাবের সিনিয়র দলে। এর মাত্র দুই বছর পরই শুরু হয় মারিয়ার ইউরোপ যাত্রা। ২০০৭ সালে ৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার মূল্যে বেনফিকায় যোগ দেন তিনি। এরপর মাঠ মাতিয়েছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসের মতো বড় বড় ক্লাবের হয়ে। সবশেষ ২০২৩ সালে জুভেন্টাস থেকে আবারও বেনফিকায় পাড়ি জমান ৩৭ বছর বয়সী এই তারকা। সেখান থেকেই শেষ করেন ইউরোপ মঞ্চের অধ্যায়। পর্তুগিজ ক্লাব বেনফিকার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি ট্রান্সফারে যোগ দেন রোসারিও সেন্ট্রালে। সেই ক্লাব যেখানে কাটিয়েছেন নিজের শৈশব ও কৈশোর। এখন সেখানে ফিরেই শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের শেষ অধ্যায়। নিজের শৈশবের ক্লাবের নতুন জার্সি গায়ে তোলার আগে সংবাদ সম্মেলনে তুলে ধরেন অতীত স্মৃতি এবং আবেগ। সাথে বলেছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসির কথাও। তিনি বলেন, ‘লিও এবং জাতীয় দলের আরও অনেকের সঙ্গে আমি কথা বলেছি। গত বছর যখন যোগ দেইনি, তখনও ওরা আমাকে সমর্থন করেছিল। তারা বন্ধু নয়, আমার ভাইয়ের মতো। আমি খুবই খুশি।’ আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) কোপা সান্তা ফে’র ম্যাচে ৯ দে জুলিওর বিপক্ষে মাঠে নামবে রোসারিও সেন্ট্রাল। এই ম্যাচ দিয়েই নতুন অধ্যায় শুরু হতে পারে ডি মারিয়ার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি
ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার (২২ এপ্রিল) Read more

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ Read more

পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি
পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট
বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের Read more

‘টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে’
‘টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে বিএনপির আহ্বানের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশে Read more

সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠান, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠান, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

ইরান তাদের নৌ-ক্ষমতা ধ্বংস করে দেওয়ার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি সাহস করেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন