ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার এক আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) বাদী হয়ে এই মামলার আবেদন করেন।এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন। এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ডিপজল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক ফেসবুক পোস্ট লেখেন, ‘একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন! আল্লাহ আপনাদের বিচার করবেন।’অসহায়ত্বের কথা বলে বিভিন্ন সময় ডিপজলের কাছ থেকে টাকা নিয়েছেন উল্লেখ করে তিনি লেখেন, ‘এই নারী দুটি বাচ্চা নিয়ে এফডিসি থেকে তার স্বামী নেই বলে অসহায়তার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে যান। পরে মাঝে মাঝে এসে কান্নাকাটি করে ১০ হাজার বা ২০ হাজার টাকা নিয়ে গেছেন। অনেকবারই এফডিসিতে দেখা হয়েছে, যার ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন।’‘ওই নারীর বক্তব্য মতে, ২০২৫ সালের জুনের ২ তারিখে হাটে দেখা হয়েছে বলে সাক্ষাৎকারে বলেন। এটা সম্পূর্ণ মিথ্যা- ভিডিও দেখলে বোঝা যাবে। গত ১৫ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনকে হাট বুঝিয়ে দেওয়া হয়েছে, যার সব কাগজপত্র প্রমাণাদি আমাদের কাছে আছে। হাট বুঝিয়ে দেওয়ার ২ মাস পর আবার কেন হাটে যাবো? ২ জুন ওই নারী হাটে এসে কী করেছিলেন- সেটির ভিডিও ফুটেজও রয়েছে, যা আপনারা দেখতে পাবেন। হাটের সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া যাবে।’সুষ্ঠু বিচার চেয়ে সবশেষ ডিপজল লেখেন, ‘এখন আদালতকে সম্মান জানিয়ে বলতে চাই, আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন। যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করছে, তাদেরও প্রকাশ্যে আনবেন। এসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় Read more

জেনেভা ক্যাম্পে সেনা অভিযান, ৪ জন আটক, ৩২টি ককটেল উদ্ধার
জেনেভা ক্যাম্পে সেনা অভিযান, ৪ জন আটক,  ৩২টি ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২টি তাজা Read more

ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই
ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’ নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচ জিতলেই পৌঁছে যাবে ফাইনালে এমন Read more

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই ভল্কহেডসহ একজনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।বৃহস্পতিবার (০৭ Read more

বেপরোয়া বাইক চালিয়ে প্রাণ গেল দুই যুবকের, আহত ১
বেপরোয়া বাইক চালিয়ে প্রাণ গেল দুই যুবকের, আহত ১

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজন ফরিদপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন