শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাজে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এতে ৯৯ রানের হার দেখতে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে। এর আগে প্রথম ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সিরিজ আর জেতা হয়নি। পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে ৩৯ ওভার ৪ বলে ১৮৬ রানেই গুটিয়ে যায় পুরো দল। বড় ব্যবধানে হারের সঙ্গে সিরিজ হারও নিশ্চিত হয়ে যায় টাইগারদের।পুরস্কার বিতরণীতে এসে অধিনায়ক মিরাজ জানালেন, দলের ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী তিনি। তিনি বলেন, ‘আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। আমরা সবসময় ইতিবাচক জিনিসটাই ভাবি। সময় দরকার। যদি তাদের সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।’শ্রীলঙ্কার দেওয়া বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরুটা ভালো করে টাইগারা। প্রথম ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে তারা। আপাত দৃষ্টিতে এই সংগ্রহ মোটেও খারাপ না। কিন্তু শেষ ৮১ রান করতে বাংলাদেশ বাকি ৭ উইকেট হারায়। বলতে গেলে এসময় কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা। আর এটিকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন মিরাজ। এনিয়ে তিনি বলেছেন, ‘আমাদের কিছু ভুল হয়েছে, মাঝের ওভারগুলোতে জুটি গড়তে পারিনি। শুরুতেও হয়নি। এখানেই সমস্যা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা
ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

নিরাপদে ও নির্বিঘ্নে আসন্ন ঈদুল আজহা উদযাপনের জন্য সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।বৃহস্পতিবার (২৯ মে) পুলিশ সদর দপ্তরের Read more

‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’
‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত রাজি না হলে বাংলাদেশের তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র Read more

বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন
বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন

প্রাণঘাতী রোগ মাঙ্কিপক্সের টিকা তৈরি করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই টিকার মেডিকেল ট্রায়ালও শুরু করেছে তারা।টিকার নাম এখনও Read more

‘আজ না হোক কাল ভালোবাসার চিহ্ন এঁকে দেবই’, ছাত্রীকে খুবি শিক্ষক
‘আজ না হোক কাল ভালোবাসার চিহ্ন এঁকে দেবই’, ছাত্রীকে খুবি শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ Read more

দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোনো কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে উনারা আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন