ইয়েমেনের একজন নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে দেশটি। আগামী ১৬ জুলাই কার্যকর করা হবে বলে জানা গেছে। এর আগে গত বছর ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেন।মঙ্গলবার (৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ খবর জানায়।এনডিটিভি জানিয়েছে, ২০০৮ সালে ইয়েমেনে যান প্রিয়া। বেশ কয়েকটি হাসপাতালে কাজ করার পর নিজেই ক্লিনিক চালু করেন তিনি। ইয়েমেনের আইন অনুযায়ী, ব্যবসা শুরু করার জন্য স্থানীয় কারও সঙ্গে অংশীদারিত্ব বাধ্যতামূলক। প্রিয়া ২০১৪ সালে তালাল আবদো মাহদি নামে স্থানীয় একজনের সঙ্গে যোগাযোগ করেন।জানা যায়, কেরালার ওই নার্সের সঙ্গে মাহদির বিরোধ হয় এবং তিনি ওই ইয়েমেনির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর ২০১৬ সালে মাহদিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জেল থেকে মুক্তি পান। কিন্তু এরপরও মাহদি ভারতীয় ওই নার্সকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিমিশার পরিবারের দাবি, জব্দ থাকা নিজের পাসপোর্ট উদ্ধারের জন্য মাহদির শরীরে ঘুমের ওষুধের ইনজেকশন দিয়েছিলেন প্রিয়া। তবে অতিরিক্ত মাত্রার কারণে মাহদির মৃত্যু হয়। পরে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় প্রিয়াকে গ্রেপ্তার করা হয় এবং ২০১৮ সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। বিচারিক আদালত প্রিয়াকে একজন ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে, যা ২০২৩ সালের নভেম্বরে বহাল রাখে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশ সদস্যরা ধৃত এক মাদক কারবারির পেটের ভিতর থেকে প্রায় দুই হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।তথ্য সুত্রে Read more

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (২২ মে) দুপুরে Read more

এই আক্রমণ আখতার হোসেনের দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে: তাসনিম জারা
এই আক্রমণ আখতার হোসেনের দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে: তাসনিম জারা

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছেন দলটির সিনিয়র যুগ্ম Read more

সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী
সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেয়া শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। অবিলম্বে এই হত্যায় জড়িতদের গ্রেফতার Read more

আজ আবারও শাহবাগ ব্লকেড
আজ আবারও শাহবাগ ব্লকেড

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। রবিবার Read more

ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

বিতর্কিত রাজনীতি, ক্ষমতার দাপট, এলাকার নিয়ন্ত্রণ আর একের পর এক হামলার অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন