‎গভীর রাতে বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস সীতাকুণ্ড থেকে উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ। এই ঘটনায় শহিদুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করে পুলিশ। সোমবার(৭ জুলাই) ভোর ৫ টায় সীতাকুণ্ড পৌর সদরের উত্তর উত্তর বাজারের বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।‎হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে নগরীর একে খান থেকে একটি মিনি বাস বেপরোয়া গতিতে চলতে দেখে মিনি বাসে থাকা শরীফ হোসেন নামক এক যাত্রী জাতীয় জরুরি সেবায় কল দিয়ে জানায়। এর উপর ভিত্তি করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ ফারুক আজম এর নেতৃত্বে একটি টিম পৌর সদরের উত্তর বাইপাসে চেক পোস্ট স্থাপন করে। এক পর্যায়ে গাড়িটিকে আটক করা হলে তাৎক্ষণিক গাড়ির চালককে কাগজপত্র দেখাতে বললে সে কিছুই দেখাতে পারেনি এবং তার কথাবার্তার মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গাড়ি চুরির কথা স্বীকার করে।‎এছাড়াও পুলিশ আরো জানায়, মিনি বাসটি বোয়ালখালী উপজেলার জৈষ্টপুরা গ্রাম থেকে চুরি করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছেন শহিদুল ইসলাম।‎পরে কুমিরা হাইওয়ে থানার মাধ্যমে ভুক্তভোগী গাড়ির মালিক ভানু দে কে গাড়িতে বুঝিয়ে দেওয়া হয়।‎এ ব্যাপারে গাড়ির মালিক ভানু দে বলেন, এটাই ছিল আমার একমাত্র অবলম্বন।  এই গাড়িটি চুরি হয়ে গেলে আমার সব শেষ হয়ে যেত।  তাই কুমিরা হাইওয়ে পুলিশ সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়।‎এ ব্যাপারে কুমিরান হাইওয়ে থানার কর্মকর্তা জাকির রব্বানী বলেন, জাতীয় জরুরি সেবার মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক আমরা গাড়িটি উদ্ধার করার জন্য মহাসড়কের চেকপোষ্ট স্থাপন করি। গাড়িটিকে উদ্ধার করি এবং এ ঘটনায় গাড়ির চুরির সাথে জড়িত থাকায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বাস ও আটক চোরকে বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজীপুরে আড়াই বছর পর জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু
কাজীপুরে আড়াই বছর পর জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু

উদ্বোধনের প্রায় আড়াই বছর পর সিরাজগঞ্জের কাজীপুরে প্রতিষ্ঠিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা Read more

দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার!
দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার!

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের উইটব্যাংক এলাকায় কাজী মহি উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশীর লাশ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ।  নিহত মহি Read more

লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড
লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

লন্ডনের হোয়াইট সিটিতে অবস্থিত বিবিসির সাবেক হেডকোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) ভোররাত প্রায় ৩টার দিকে নয়তলা হেলিওস ভবনের Read more

৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত

কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ Read more

দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান

দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও এখন একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং Read more

সেমিফাইনালও বয়কট করল ভারত, ফাইনালে পাকিস্তান
সেমিফাইনালও বয়কট করল ভারত, ফাইনালে পাকিস্তান

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কট করেছিল ভারত। নানা সমীকরণের পর সেমিফাইনালেও খেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন