কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ প্রকল্পটি প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্প স্থগিত করা হয়।প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩০৫ কোটি, ইফাদের ঋণ ৮৫১ কোটি, ডানিডার অনুদান ১০৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হয়েছে।প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাধা দেন। তিনি বলেন, ‘হাওরে পরিবেশ নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে না।’ এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন না দিয়ে স্থগিত করা হয়েছে। হাওরের অবকাঠামো নির্মাণ অংশ বাদ দিয়ে ডিপিপি সংশোধন করতে বলা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস
আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস

আজ ২৬ জুন, আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন Read more

মুন্সিগঞ্জে আপন ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা
মুন্সিগঞ্জে আপন ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণের দায়ে আপন ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরগুনার তালতলীতে ১৯টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন