কুমিল্লার বুড়িচংয়ে নামিদামি ব্র্যান্ডের চালের বস্তায় মিললো স্থানীয়ভাবে উৎপন্ন হওয়া বিভিন্ন লোকাল চাল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পারুয়া এলাকায় অবস্থিত অটো রাইস মিলগুলোতে পরিচালিত অভিযানে এমন চিত্র উঠে এসেছে। চালের বাজারে অস্থিরতা ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময়, অভিযানে দেখা যায়, কিছু রাইস মিল সরকার নির্ধারিত নিয়ম ভঙ্গ করে চালের বস্তায় মিলগেট মূল্য ও উৎপাদনের তারিখ উল্লেখ না করে বাজারজাত করছে। এছাড়া বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চালের বস্তায় স্থানীয় (লোকাল) চাল ভরে বিক্রি করারও প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ‘জাপান-বাংলা অটো রাইস মিল’ কে ২০ হাজার টাকা এবং ‘মেসার্স আব্দুল মান্নান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ’ কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মিল মালিকদের ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এছাড়া, অভিযানে সহযোগিতা করেন বুড়িচং উপজেলার খাদ্য পরিদর্শক সুভাষ চন্দ্র দেব নাথ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ‘কুমিল্লার বুড়িচংয়ে আমরা অভিযান চালাই। দুটি প্রতিষ্ঠান বিভিন্ন নামিদামি চালের ব্র্যান্ডের বস্তার মধ্যে লোকাল চাল ঢুকিয়ে বিক্রি করছে। এসব অভিযানে তাদেরকে ৬০ হাজার টাকা জরিমানা করি। আগামীতে তারা যেন সতর্কতা থাকে সে বিষয়ে বলে আসে। চালের বাজার নিয়ন্ত্রণে আমরা এমন অভিযান অব্যাহত রাখব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী

পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ রাত সোয়া ২টা থেকে। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে Read more

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: ইসরায়েলের সেনাপ্রধান
গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: ইসরায়েলের সেনাপ্রধান

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে, ততদিন পর্যন্ত Read more

ট্রাম্পের গাড়িবহরের কারণে আটকে গেলেন ম্যাঁখো, হাঁটলেন ৩০ মিনিট
ট্রাম্পের গাড়িবহরের কারণে আটকে গেলেন ম্যাঁখো, হাঁটলেন ৩০ মিনিট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে ফরাসি দূতাবাসের উদ্দেশ্যে রওনা হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার
সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে থেকে গ্রেফতার করা হয়ছে। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর Read more

‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা
‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র আটক করার পর দেশটির ক্ষমতা এখন কার হাতে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তেলসমৃদ্ধ Read more

বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বন্ধুকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাহিমা সুলতানা মারিয়া নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন