কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জের ধরে নমুজ আলী (৪৮) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের হৃষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নমুজ আলী উপজেলার শাহপুর সাতানি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নমুজ আলীর সঙ্গে হৃষিপাড়া এলাকার কয়েকজনের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বাজিতপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে হৃষিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। এসময় তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে পৌঁছানোর পর নমুজ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি
বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া Read more

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর

গজারিয়া উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২১ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন Read more

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অবসর নেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় Read more

বরিশালে চলন্ত অবস্থায় বিআরটিসি বাসে আগুন
বরিশালে চলন্ত অবস্থায় বিআরটিসি বাসে আগুন

বরিশালের উজিরপুরে চলন্ত অবস্থায় একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড টোল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন