নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার এক আসামিকে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।থানা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিলু খানসহ ২৯০ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নামে এবং আরও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা করেন।ফেসবুক স্ট্যাটাসে মামলার বাদী ও সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু অভিযোগ করেন, ‘আমার করা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি এড়েন্দা গ্রামের জিল্লুর রহমানকে গত ৫ জুলাই রাতে লোহাগড়া থানার এএসআই ইলিয়াস হোসেন আটক করে ৩০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেন। এ ঘটনার পরের দিন ৬ জুলাই বাবু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু করে ঘটনার সত্যতা পায়।’লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মঙ্গলবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর
স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম এবার ২ লাখ টাকা ছাড়িয়ে প্রথমবারের মত তৈরী হয়েছে নতুন রেকর্ড। ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম Read more

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড মিঝমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইবরাহিম মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতো তারা। শুক্রবার (২৫ Read more

১০ বছরের সন্তানকে বিমানবন্দরে ফেলে বেড়াতে গেলেন বাবা-মা
১০ বছরের সন্তানকে বিমানবন্দরে ফেলে বেড়াতে গেলেন বাবা-মা

ব্যাগপত্র গুছিয়ে বেড়াতে বেরিয়েছেন এক দম্পতি। সঙ্গে এক ছেলে সন্তান। বিমানবন্দরে চেকিংয়ের সময় দেখলেন বড় ভুল হয়ে গেছে। ছেলের পাসপোর্টের Read more

হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়ার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হৃদ্‌রোগ বিশেষজ্ঞের
হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়ার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হৃদ্‌রোগ বিশেষজ্ঞের

হাসপাতালের ওয়ার্ডে রোগীদের শারীরিক অবস্থা পরীক্ষা করছিলেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ গ্র্যাডলিন রায়। কিন্তু চিকিৎসা দিতে গিয়েই মৃত্যু হলো তাঁর। ঘটনাটি ঘটেছে Read more

শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার
শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার

জামালপুরের সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় বৃক্ষরোপণের জন্য দেওয়া গাছের চারা, না লাগিয়ে নষ্ট করে ফেলে দিয়েছেন এমন অভিযোগ Read more

দেশের বাজারে স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।আজ সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন