হাসপাতালের ওয়ার্ডে রোগীদের শারীরিক অবস্থা পরীক্ষা করছিলেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ গ্র্যাডলিন রায়। কিন্তু চিকিৎসা দিতে গিয়েই মৃত্যু হলো তাঁর। ঘটনাটি ঘটেছে বুধবার ভারতের চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে। যা শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। মারা যাওয়া চিকিৎসকের নাম গ্র্যাডলিন রায় (৩৯)। তিনি চেন্নাইয়ের সবিতা মেডিক্যাল কলেজের কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জন ছিলেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, সেদিন ওয়ার্ডে রাউন্ড দিতে গিয়ে রোগীদের খোঁজ নিচ্ছিলেন তিনি। হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। সহকর্মী চিকিৎসক ও জুনিয়র ডাক্তাররা দ্রুত সিপিআরসহ প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে তাঁকে বাঁচাতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি, ইন্ট্রা-অ্যাওর্টিক বেলুন পাম্প ও ইসিএমও পর্যন্ত ব্যবহার করা হয়। তবে সব চেষ্টা ব্যর্থ হয়।সহকর্মী চিকিৎসক সুধীর কুমার জানিয়েছেন, যত ধরনের আধুনিক চিকিৎসা সম্ভব, সবকিছুই প্রয়োগ করা হয়েছিল। তবুও গ্র্যাডলিন রায়কে ফেরানো যায়নি।সহকর্মীরা বলছেন, তাঁর আগে কখনো কোনো উপসর্গ ধরা পড়েনি। এমনকি তিনি নিজেও ছিলেন খুব সচেতন ও পরিশীলিত জীবনযাপনে অভ্যস্ত। তারপরেও কীভাবে হার্ট অ্যাটাক, সেটা ভেবেই স্তম্ভিত তাঁরা। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসিতে ৩২ মিনিটে ১২ প্রার্থীর আপিল নিষ্পত্তি
ইসিতে ৩২ মিনিটে ১২ প্রার্থীর আপিল নিষ্পত্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর আজ দ্বিতীয় দিনের আবেদনের শুনানি শুরু করেছে Read more

সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট
সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত Read more

কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ
কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আজ শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

উ. কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে জয়ী হলেন কিম
উ. কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে জয়ী হলেন কিম

উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে কিম জং উনের দল। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি Read more

কোটালীপাড়ায় ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
কোটালীপাড়ায় ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌথ অভিযানে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ রবিবার (১৫ জুন) সকালে উপজেলার ঘাঘর বাজার, মহুয়া-মোড় ও আরডিও Read more

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।বুধবার (০৭ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন