যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির ধনকুবের ইলন মাস্ক। তবে তার এই পরিকল্পনাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ রিপাবলিকানদের জন্য হুমকি হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত।সম্প্রতি ট্রাম্প সদ্য কংগ্রেসে একটি বিল পাস করিয়েছেন, যা নিয়ে মাস্কের কড়া আপত্তি রয়েছে। তাঁর অভিযোগ, ওই বিল যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি আরও বাড়াবে। এর পরেই মাস্ক এ নতুন দলের নাম ঘোষণা করেন। মাস্কের নতুন দলটির নাম ‘আমেরিকা পার্টি’।দল গঠনের ঘোষণা দেওয়ার পাশাপাশি মাস্ক জানিয়েছেন, তিনি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের প্রার্থীদের দাঁড় করাতে চান। ধারণা করা হচ্ছে, এসব আসন এমন রিপাবলিকানদের, যারা বাজেট সুশাসনের কথা বলেও ট্রাম্পের বিলের পক্ষে ভোট দিয়েছেন।বিশ্লেষকদের মতে, প্রচলিত তৃতীয় দলের মতো নয় মাস্কের ‘আমেরিকা পার্টি’। কারণ, মাস্কের বিপুল সম্পদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুল জনপ্রিয়তা তাঁকে আলাদা করেছে।সাবেক রিপাবলিকান প্রার্থী ও রাজনৈতিক বিশ্লেষক ম্যাট শুমেকার এএফপিকে বলেন, ‘ইলন মাস্কের নতুন দলটি রিপাবলিকানদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। কংগ্রেসে তাদের খুব সীমিত সংখ্যাগরিষ্ঠতা আছে। মাস্ক ভোট কেটে নিতে পারলে এই সংখ্যাগরিষ্ঠতাও হারাতে পারে তারা।’এদিকে গত জুনে মাস্কের করা এক অনলাইন জরিপে ৫৬ লাখের বেশি অংশগ্রহণকারীর মধ্যে ৮০ শতাংশ তার নতুন রাজনৈতিক দলকে সমর্থন জানিয়েছেন।বর্তমানে মাস্কের মোট সম্পদ প্রায় ৪০৫ বিলিয়ন ডলার। রাজনীতিতে অর্থ ব্যয় করতেও তিনি আগ্রহী। এর আগে ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারে তিনি ২৭৭ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন। তবে উইসকনসিনের এক স্থানীয় নির্বাচনে ২০ মিলিয়ন খরচ করেও তাঁর সমর্থিত প্রার্থী হেরে গেছেন, যা অর্থ খরচ করেও রাজনৈতিক সাফল্যের নিশ্চয়তা নেই, তা দেখিয়ে দেয়।তবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের বাইরে তৃতীয় দলের সাফল্যের উদহারণ বিরল। গত শতকে কেবল নিউইয়র্কের কনজারভেটিভ পার্টি ও ফার্মার-লেবার পার্টিই সিনেট আসন জিততে পেরেছে।তবে রাজনৈতিক কৌশল বিশ্লেষকরা বলছেন, মাস্ক যদি নিজে জিততে নাও পারেন, তাঁর দল কৌশলগতভাবে রিপাবলিকানদের জন্য বিপদ ডেকে আনতে পারে।গ্লোবাল ক্রাইসিস পিআর ফার্ম রেড বানিয়ানের প্রধান ইভান নায়ারম্যান বলেন, ‘একটি আসনে মাস্কের প্রার্থী খুব বেশি ভোট নাও পেতে পারে, কিন্তু যদি রিপাবলিকানদের ভোট কেটে নেয়, তাহলে কঠিন কিছু আসনে তারা পরাজিতও হতে পারে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম
বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্ত রক্ষায় বীরত্ব ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখায় দেশটির সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন Read more

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

খাগড়াছড়িতে অস্ত্রসহ স্থানীয় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।সুনির্দিষ্ট গোয়েন্দা Read more

ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার
ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে পোলিং এজেন্টদের Read more

পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব
পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী
নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

ভারতীয় সংবাদমাধ্যমে যেকোনো ঘটনাকে তিলকে তাল বানানো নতুন কিছু নয়। সেই সঙ্গে স্বাভাবিক ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগও Read more

পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন, হাসপাতাল বন্ধ ঘোষণা
পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন, হাসপাতাল বন্ধ ঘোষণা

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শাহ সুফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে চাঞ্চল্যকর এক চিকিৎসা অবহেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদপুরের সিভিল সার্জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন