টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে সম্প্রতি ফিরে আসা রায়হান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।মৃত রায়হান মধুপুর পৌর এলাকার বিপ্রবাড়ী গ্রামের জনৈক বাছেদ আলীর ছেলে।নিহত রায়হানের চাচি শরীফা খাতুন জানান, রোববার সন্ধ্যায় বাড়ির কাছের ময়মনসিংহ সড়কের বিএডিসি ফার্ম এলাকার চাঁদের হাসি কফি হাউসের সামনে ঘাসের ওপর দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন রায়হান। এ সময় পায়ে অজ্ঞাত পোকার কামড় অনুভব করেন তিনি। অবহেলা করে সময় পার হয়। অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বাড়িতে ফিরে আনা ও সর্বশেষ রাত ১টার দিকে জটিল অবস্থায় ময়মনসিংহ নেওয়া হয়। সেখানে গিয়ে সাপে কামড়ানোর বিষয়টি নিশ্চিত হয় চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, তার কাছে এমন তথ্য নেই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকে আলাদা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। Read more

সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু
সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সাপে কাটা এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাতারে যাওয়ার প্রস্তুতিতে থাকা ওই যুবককে পদ্মগোখরো সাপে Read more

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজহার (৫২) নামে এক শরবত বিক্রেতার বিরুদ্ধে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত আজহারকে Read more

দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন
দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন

যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং শুরু হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও Read more

এটা আমার জীবনের প্রথম ভোট
এটা আমার জীবনের প্রথম ভোট

ডাকসু নির্বাচনে এখন পযন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার কথা জানাচ্ছেন ডাকসুর ভোটাররা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়রা আঞ্জুম বিবিসি বাংলাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন