মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (০৭ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করে মুক্তিযুদ্ধের বিভ্রান্তিকর ইতিহাস উপস্থাপন করা হয়েছে। এসব অবকাঠামোতে রণাঙ্গনের কোনো বিস্তৃত বর্ণনা নেই। মুক্তিযোদ্ধাদের বর্ণনা নেই, কেবলমাত্র একটি পরিবারের ছবি-সরঞ্জাম দিয়ে অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়েছে।   উদাহরণস্বরূপ ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ শীর্ষক গবেষণা প্রকল্পে ২৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ‘কোটি টাকা মন্ত্রণালয় থেকে নিয়ে গেলেও তারা তেমন কোনো গবেষণা করেনি।’তিনি বলেন, ‘শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণি হিসেবে গড়ে তুলেছিল। মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সম্পত্তি, সুযোগ-সুবিধা ও অর্থকে দলীয়করণ করেছিল। মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি অবকাঠামোতে বসে আওয়ামী লীগের রাজনীতি করেছে। অরক্ষিত সম্পত্তি যেগুলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় রয়েছে; এগুলো মূল্যবান সম্পদ। এই সম্পত্তিগুলোর ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে।’মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সম্পত্তি কীভাবে সদ্ব্যবহার করা যায় এবং ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো যায় এ বিষয়টি নিরূপণের জন্য অতিদ্রুত একজন পরামর্শক নিয়োগ এবং পরবর্তী একটি কমিটি গঠনে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘কল্যাণ ট্রাস্টের কাজ কী কী হবে, তাদের আওতাধীন সম্পত্তিগুলোতে কী কী এন্টারপ্রাইজ হতে পারে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। এই ট্রাস্টকে আবার জীবন্ত করতে হবে।’আগামী দিনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সকল প্রকল্পের মধ্য দিয়ে যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উঠে আসে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সকলকে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বর্তমান সরকারের সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত/বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম এবং আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ত্র সমর্পণ করবে না ফিলিস্তিনি গোষ্ঠী
অস্ত্র সমর্পণ করবে না ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে Read more

চকরিয়ায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
চকরিয়ায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চকরিয়া উপজেলা শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি-নূর মোহাম্মদ মানিক, দৈনিক আমার বার্তা Read more

আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে Read more

মির্জাপুরে ওটি থেকে প্রসূতি রেফার্ড, মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী
মির্জাপুরে ওটি থেকে প্রসূতি রেফার্ড, মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী

টাঙ্গাইলের মির্জাপুরে রত্না বেগম নামে এক প্রসূতিকে অপারেশন সম্পন্ন না করে মুমূর্ষূ অবস্থায় রেফার্ড করার অভিযোগ উঠেছে। ওই প্রসূতি বর্তমানে Read more

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে শীতল হাওয়া বহিতে শুরু করেছে। ইতোমধ্যে ২২ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই দেশের ৩ বিভাগে বৃষ্টি Read more

সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার জেরে সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন