ফুটবলকে বিদায় জানিয়েছেন বার্সেলোনা ও ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ। আজ সোমবার (৭ জুলাই) এই ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়। খবর ইএসপিএন ফুটবলের।রাকিটিচ সর্বশেষ নিজের দেশের ক্লাব হায়দুক স্প্লিটের হয়ে খেলেছিলেন। এর আগে, সৌদি প্রো লিগের আল শাবাব ক্লাবে কিছু দিন ছিলেন তিনি।সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে বিদায়ের বার্তা দেন রাকিটিচ। তিনি লেখেন– ফুটবল, তুমি আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছো।তিনি আরও লেখেন, তুমি আমাকে অনন্য পথ আর হাজারও গল্পের অভিজ্ঞতা দিয়েছো। তুমি আমাকে একটি সুন্দর পরিবার ও এমন সব মুহূর্ত দিয়েছো, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।বার্সেলোনার সোনালি সময়ে রাকিটিচ ছিলেন যেন নীরব সৈনিক। ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে বার্সাকে শিরোপা জেতান। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেন তিনি। লাল-সাদা জার্সিতে ১০৬ ম্যাচে ১৫ গোলও আছে তার।এর আগে, ২০২০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন এই মিডফিল্ডার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে। Read more

নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত
নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত

নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)–সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। এসব প্ল্যাটফর্ম সরকার নির্ধারিত Read more

বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করছে (২৭ Read more

মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  (ইন্না Read more

মব জাস্টিস বরদাশত করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা
মব জাস্টিস বরদাশত করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা

মব জাস্টিসের যেসব ঘটনা ঘটেছে তার সাথে সরকারের কোনও সম্পৃক্ততা নেই। মব জাস্টিস বরদাশত করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন