কুমিল্লা সদর দক্ষিণে একটি নার্সারি থেকে তাজুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার গলিয়ারা ইউনিয়নের কালির বাজার রাস্তার মাথায় অবস্থিত একটি নার্সারির ভেতর থেকে এই লাশ উদ্ধার করা হয়।নিহত তাজুল ইসলাম উপজেলার গলিয়ারা ইউনিয়নের ফুলতলী গ্রামের বাসিন্দা এবং মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। একসময় তিনি একজন পেশাদার কুস্তিগীর ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। পরিবার জানায়, মাদকাসক্তির কারণে পরিবার থেকে তাকে একপ্রকার ত্যাগ করা হয়। পরবর্তীতে তার আশ্রয়স্থল হয় বড় ভাইয়ের মালিকানাধীন নার্সারি, যেখানে একটি ছোট ঘরে তিনি একা বসবাস করতেন। তার বড় ভাই একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন।স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে নার্সারিটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে খোঁজ নিতে গিয়ে নার্সারির ভিতরে থাকা একটি ঘরে তাজুল ইসলামের অর্ধগলিত লাশ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, মৃত্যু হয়েছে দু-তিন দিন আগে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”তিনি আরো বলেন, “তাজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এমনকি তারা কাউকে সন্দেহও করছেন না। পরিবারের ভাষ্য অনুযায়ী, তাজুল ইসলামের কোনো ব্যক্তিগত শত্রু ছিল না, এবং তিনি অনেকটাই একাকী জীবনযাপন করতেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া
ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য করা হয়েছে দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই Read more

ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা
ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দীর্ঘ ছুটি Read more

নিয়োগে আত্মীয়তার ছায়া, অধ্যক্ষের ছেলে ও দাতা সদস্যের পুত্রবধূ উত্তীর্ণ!
নিয়োগে আত্মীয়তার ছায়া, অধ্যক্ষের ছেলে ও দাতা সদস্যের পুত্রবধূ উত্তীর্ণ!

মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন আকন ও সভাপতি গুলিশাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামী Read more

ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান
ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান

ঈদের দিন মানেই আনন্দ আর উৎসব। হুল্লোড়ে মন না চাইলেও অনেক সময় বেশি খেতে হয়। আর যদি হয় কোরবানির ঈদ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন