কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে সিএনজিসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৫৫টি শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৯০ হাজার টাকা।সোমবার বিকালে ১০ বিজিবি’র দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা ও হয়, ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লা আদর্শ সদরের চাঁনপুর নামক এলাকায় বিজিবির অভিযানে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে শাড়ির এ বিশাল চালানটি উদ্ধার করা হয়। এসময় সিএনজি চালক পালিয়ে যায়। তবে সিএনজিটি জব্দ করেছে বিজিবি৷ আটককৃত শাড়িগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কাস্টমসে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।এই বিষয়ে জানতে চাইলে, ১০ বিজিবির সিও লেঃ কর্নেল মীর আলী এজাজ, পিএসসি মুঠোফোনে বলেন, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তের অভ্যন্তরে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ ও সক্রিয় রয়েছে। কটকবাজার সীমান্তপথে বিজিবির কড়া নজরদারি থাকবে। আশা করি, এতে চোরাচালান অনেকাংশেই কমে আসবে৷এনআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নকল ও ভেজাল কসমেটিকস জব্দ, কারখানা মালিকের কারাদন্ড
নকল ও ভেজাল কসমেটিকস জব্দ, কারখানা মালিকের কারাদন্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল ও ভেজাল কসমেটিকস কারখানায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার(১৭ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর Read more

শেরপুরে অনুমোদনহীন ‘মায়ান’ জেনারেল হাসপাতাল সীলগালা
শেরপুরে অনুমোদনহীন ‘মায়ান’ জেনারেল হাসপাতাল সীলগালা

শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়েই সিজারিয়ান অপারেশনসহ সবধরণের কার্যক্রম পরিচালনার অপরাধে মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল Read more

টিভিতে আজকের খেলা (১ অক্টোবর )
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর )

আজ বুধবার (১ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি বার্সেলোনা-পিএসজি। এছাড়া, চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে Read more

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণকে (৩৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে Read more

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ফলপ্রসু উদ্যোগ জরুরি
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ফলপ্রসু উদ্যোগ জরুরি

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীবাসী। জলাবদ্ধতায় সৃষ্ট অসহনীয় জনদূর্ভোগের সমাধান চাইলেও তা কিন্তু খুব সহজ বিষয় নয়। গোটা রাজধানীর এই Read more

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ
ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন