হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘণ্টার সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আনমনু ও তিমিরপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।আহত অর্ধশতাধিক লোককে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অনেকে ভর্তি রয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৪ জুলাই) তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সঙ্গে ইনাতগঞ্জের আশাহীদ আলী আশার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আনমনু গ্রামের কয়েকজন বাসিন্দা আশাহীদ আলী আশার পক্ষ নেন। এর জের ধরে সোমবার (৭ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়।এ সময় উপজেলা শহরের ইউনাইটেড হাসপাতাল, হাসেমবাগ হোটেল ও মাছ বাজারসহ ১০ থেকে ১২টি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।খবর পেয়ে পুলিশ, সেনা সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, তিন দিন ধরে উপজেলা শহর উত্তপ্ত ছিল, যা সোমবার সংঘর্ষে রূপ নেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। শহরের শান্তিশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের  কাশিনগর এলাকা থেকে ১৭৮ বোতল  ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা ।শুক্রবার (২৫)দুপুরে Read more

নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বসুরহাট Read more

‘কেরামতি’র আড়ালে ক্যারিয়ারের কলঙ্ক, শ্রীপুর বিএনপিতে শাহজাহান বিতর্ক তুঙ্গে
‘কেরামতি’র আড়ালে ক্যারিয়ারের কলঙ্ক, শ্রীপুর বিএনপিতে শাহজাহান বিতর্ক তুঙ্গে

শাহজাহান ফকির এখন আর একজন রাজনৈতিক নেতা নন, শ্রীপুর উপজেলা বিএনপির অপরাধচক্রের প্রতীক। জাল সনদ, কোটি টাকার দুর্নীতি, দলবিরোধী আঁতাত Read more

পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন
পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে গৃহবধূ তামান্না হত্যার বিচারের দাবী ও হত্যায় জড়িত পুলিশ সদস্য স্বামী ও তার পরিবারের সদস্যদের Read more

চলমান আন্দোলন নিয়ে যা বললেন বাকৃবি উপাচার্য
চলমান আন্দোলন নিয়ে যা বললেন বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) টানা এক মাস যাবৎ কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলন করছেন পশুপালন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন