কাতারের রাজধানী দোহায় আজ সোমবার ফের বৈঠকে বসেছে ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রনকারী গোষ্ঠী হামাসের প্রতিনিধিরা। ফিলিস্তিনের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।“আজ স্থানীয় সময় দুপুরে দোহায় হামাস এবং ইসরয়েলি প্রতিনিধিদের মধ্যে ফের সংলাপ শুরু হওয়ার সূচি ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী ঠিক সময়েই আলোচনা শুরু হয়েছে”, টাইমস অব ইসরায়েলকে বলেন ওই কর্মকর্তা।গত কয়েকদিন ধরেই গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির ওপর জোর দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেছেন, চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে আশা করছেন তিনি।এর আগে গত সপ্তাহে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবনা ইসরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারী দুই দেশ মিসর ও কাতারকে দিয়েছিলেন ট্রাম্প। খসড়ার অনুলিপি পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, তিনি ট্রাম্পের প্রস্তাবে রাজি। নেতানিয়াহুর পর হামাসের হাইকমান্ড জানায় যে তারাও মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবকে ইতিবাচক বলে বিবেচনা করছে।চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা এবং মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতায় পৌঁছাতে গতকাল রোববার কাতারের রাজধানী দোহায় দু’টি পৃথক ভবনে হামাস ও ইসরায়েলের সরকারি প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করেন মিসর ও কাতারের কর্মকর্তারা।তবে রোববার প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে সংলাপের পরও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয় যুদ্ধবিরতি সংলাপ। তাই আজ ফের শুরু হলো সংলাপ।এমন এক সময় এ আলোচনা চলছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ সোমবার তাদের বৈঠক হওয়ার কথা আছে।মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি যুদ্ধবিরতি ও গাজায় আটক অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিষয়ে অগ্রগতির ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করেন নেতানিয়াহু। তিনি জানান, যুদ্ধবিরতি চুক্তি অর্জনের জন্য তিনি তার আলোচকদের ‘পরিষ্কার নির্দেশনা’ দিয়েছেন, যা ইসরায়েলের পক্ষে গ্রহণযোগ্য। সূত্র : টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা: বিচারের দাবিতে সারারাত উত্তাল টাঙ্গাইল থানা
মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা: বিচারের দাবিতে সারারাত উত্তাল টাঙ্গাইল থানা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী কাজল দেবনাথের ওপর হামলার ঘটনায় ক্ষোভে Read more

শুক্রবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না
শুক্রবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (১৪ Read more

পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী
পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের জাতীয় সংসদে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার(৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে তাঁর বিরুদ্ধে ৩৬৪টি ভোট পড়ে, যেখানে Read more

তাসকিনের চোট নিয়ে যা জানালেন বিসিবির চিকিৎসক
তাসকিনের চোট নিয়ে যা জানালেন বিসিবির চিকিৎসক

গোড়ালির চোটের কারণে এখন মাঠের বাইরে পেসার তাসকিন আহমেদ। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস Read more

স্ত্রীকে হত্যা, প্রতিশোধে স্বামীর ঘরে আগুন দিল জনতা
স্ত্রীকে হত্যা, প্রতিশোধে স্বামীর ঘরে আগুন দিল জনতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত স্বামীর দুটি বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন