গাজীপুরের কাশিমপুরে আল-আমিন (১২) নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক হুজুরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত হুজুরের নাম আশরাফুল ইসলাম (৩০)।তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী সদর উপজেলার চর-বড়ভিলা গ্রামের আব্দুল হাকিমের পুত্র। সোমবার (০৭ জুলাই) সকালের দিকে মহানগরীর কাশিমপুরের ২নং ওয়ার্ডের লতিফপুর বুইড়া মার্কেট এলাকায় এই বলাৎকারের ঘটনা ঘটে।পুলিশ জানায়, বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম বিগত কিছুদিন ধরে কাশিমপুরের ২নং ওয়ার্ডের লতিফপুর (বুইড়া মার্কেট) এলাকায় ত্বারবিয়াতুল ওম্মা নূরানী মাদ্রাসায় শিক্ষাকতার পাশাপাশি ওখানে বসবাস করে আসছিলেন।জানা যায়, সোমবার (০৭ জুলাই) সকালের দিকে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হলে শিশুটি কৌশলে বিষয়টি পরিবারকে জানান। পরে শিশুটির পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে প্রথমে মাদ্রাসার পরিচালনা কমিটিকে অবহিত করেন।ঘটনার বিষয়টি সত্যতা পাওয়ায় মাদ্রাসার পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হুজুর আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেন। বলাৎকারের অভিযোগে কাশিমপুর থানায় শিশুর বড় ভাই নাদিম হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, মাদ্রাসায় শিশু বলাৎকারের দায়ে হুজুরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হুজুর সত্যতা নিশ্চিত করায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ইসরাইলি হামলায় নিহত ৭৮, আহত ৩২৯
ইরানে ইসরাইলি হামলায় নিহত ৭৮, আহত ৩২৯

ইরানের রাজধানী তেরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছে বলে Read more

ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে খুব দ্রুতই ছাত্র রাজনীতি ফিরে আসে। এমনকি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতিতে না থাকা Read more

মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬
মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬

মার্চ মাসে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও ১ হাজার ২৪৬ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ Read more

খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় এসেছেন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) Read more

বসকে চাকরি থেকে সরিয়ে দিতে কোম্পানিই কিনে নিলেন কর্মী
বসকে চাকরি থেকে সরিয়ে দিতে কোম্পানিই কিনে নিলেন কর্মী

জীবনে বড় কিছু করতে হলে দরকার ধৈর্য, আত্মবিশ্বাস আর ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা। এমনই এক অভূতপূর্ব উদাহরণ গড়েছেন জুলিয়া Read more

নিজের ‘বিশ্বস্ত মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প
নিজের ‘বিশ্বস্ত মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

শুল্কসহ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নিজের বিশ্বস্ত সার্জিও গোরকে দেশটির রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন