বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামায়াতে ইসলামীর আমির ফেসবুক পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন।আয়শা আহমাদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।সোমবার (৭ জুলাই) বাদ জোহর মোহাম্মদপুর তাজমহল রোডের বাইতুল ফেরদৌস জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে লেখেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। إنا لله وإنا إليه راجعون।’তিনি আরও লেখেন, ‘আমাদের পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তার চিকিৎসাধীন অবস্থায় আপনারা খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন—এটি আমাদের জন্য বড় সান্ত্বনা। হায়াত ও মাউত দুটোই আল্লাহ তায়ালার ফায়সালার বিষয় ও নিয়ামত। আল্লাহ তায়ালা তার এই বান্দির প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন।’ডা. শফিকুর রহমান সকলের কাছে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া প্রত্যাশা করেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা

রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল ও জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার Read more

দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম

বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৭০ Read more

ঢাবির গবেষণা সম্মাননা পেলেন মাভাবিপ্রবি উপাচার্য আনোয়ারুল আজীম
ঢাবির গবেষণা সম্মাননা পেলেন মাভাবিপ্রবি উপাচার্য আনোয়ারুল আজীম

গবেষণা ও প্রকাশনার গুণগত মানের স্বীকৃতি হিসেবে ‘DU Research Excellence Recognization 2025’ অনুষ্ঠানে Certificate of Appreciation পেলেন মাওলানা ভাসানী বিজ্ঞান Read more

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানের ইরানি রাষ্ট্রদূত
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানের ইরানি রাষ্ট্রদূত

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেমকে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা Read more

নড়াইলে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এএসআই ইলিয়াস ক্লোজড
নড়াইলে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এএসআই ইলিয়াস ক্লোজড

নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার এক আসামিকে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) Read more

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে জিহাদ (৫) ও রায়হান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন