মুসলিম বিশ্বে সহায়তার জন্য আরও বেশি করে সামাজিক ব্যবসা কার্যক্রমে যোগ দিতে ইসলামি এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবাররাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।বৈঠকে ড. ইউনূস বলেন, ‘আমাদের বিশ্বে আমরা নারীদের ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। গরিব মানুষ স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়। আমরা স্বাস্থ্যসেবাকে তাদের সহায়তার একটি উপায় হিসেবে দেখেছি। এই সহায়তা কার্যক্রম পরিচালনার একটি ভালো উপায় হচ্ছে সামাজিক ব্যবসা।’এ সময় ড. ইউনূস জানান, তিনি সামাজিক ব্যবসায় আসার জন্য এবং উদ্যোক্তা হওয়ার জন্য বিশ্বজুড়ে তরুণদের উৎসাহিত করেন।বৈঠকে উপস্থিত এনজিও নেতারা জানান, ড. ইউনূস সম্প্রতি যে সামাজিক ব্যবসার প্রচারণা চালিয়েছেন, তা তাদের নিজ নিজ দেশে এ ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে।বৈঠকে বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ডের (ইউএনআইডব্লিউ) সেক্রেটারি জেনারেল এয়ুপ আকবাল, অ্যাসেম্বলি অব টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (এটিএএ) প্রতিনিধ মুহাম্মেদ হুসেইন আকতা, ইউএনআইডব্লিউ মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাউয়াজ বিন হাসবুল্লাহ, আলখিদামাট ফাউন্ডেশন পাকিস্তানের প্রেসিডেন্ট ও ইউএনআইডব্লিউ পাকিস্তানের ডেপুটি সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়া থেকে ইউএনআইডব্লিউর অডিটিং বোর্ড মেম্বার ডা. সালামুন বাশরি।এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট অব থটের (বিআইআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদ, এসএডব্লিউএবির চেয়ারম্যান ও ইউএনআইডব্লিউর হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, ইউএনআইডব্লিউর কাউন্সিল মেম্বার ও কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডা. আলি ফজল এবং বিআইআইটির ডিরেক্টর জেনারেল ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. এম আবদুল আজিজ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেবাচিমের অচল ৯৫টি মেশিন অবশেষে সচল
শেবাচিমের অচল ৯৫টি মেশিন অবশেষে সচল

ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) থেকে আসা ৭ সদস্যের কারিগরি টিমের মাধ্যমে হাসপাতালের ৯৫টি Read more

নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত
নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটি নতুন করে চালু করেছে ৪ ধরনের ভিসা। একই সঙ্গে পুরোনো Read more

ছাগলকাণ্ডের ছাগলটি এখনও আছে, বিলানো হতে পারে দরিদ্রদের মাঝে
ছাগলকাণ্ডের ছাগলটি এখনও আছে, বিলানো হতে পারে দরিদ্রদের মাঝে

গত ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল ‘১৫ লাখ টাকার ছাগল।’ পরবর্তীতে যা রূপ নেয়ে আলোচিত ছাগলকাণ্ডে। যার মাধ্যমে দুর্নীতির Read more

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক নেপাল
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক নেপাল

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর বসবে ইংল্যান্ড ও ওয়েলসে। তবে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে দশটি দলকে পেরোতে হবে Read more

উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি

শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা। Read more

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রীও
স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রীও

খুলনার কয়রায় স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে। এ অল্প সময়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন