জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বাড়ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, রাজধানীর জনসংখ্যা আর যেন না বাড়ে, সেটি নিয়ে কাজ করতে হবে।শনিবার (২৩ আগস্ট) ‘ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ওয়েলফেয়ার অব দ্য ক্যাপিটাল: টুওয়ার্ডস আ সাস্টেইনেবল ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বেড়ে যাচ্ছে। সুরক্ষা কবচ না থাকায় মানুষ ঢাকামুখী হচ্ছে। এজন্য বিকেন্দ্রীকরণ করতেই হবে। ঢাকার জনসংখ্যা যেভাবে কমাতে চাচ্ছি সেভাবে হয়তো কমাতে পারবো না। তবে এখানের জনসংখ্যা আর যেন না বাড়ে, সেটি নিয়ে কাজ করতে হবে।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতিতে (বেলা) কাজ করেছি বলে যে কোনো পরিবেশগত সমস্যায় আপনারা আমাকে ট্যাগ করে ফেলেন। কিন্তু নদী সমস্যার বিষয় নৌ মন্ত্রণালয়ের অধীনে। তারপরও আমরা ৪টি নদী নিয়ে কাজ করেছি। ৬৩ জেলার নদী নিয়ে কাজ করছি। ১৩টা নদী নিয়ে সরকারের কাছ থেকে ফান্ড চাওয়ার বিষয়ে কথা বলেছি।কেন বাজারে যাওয়ার সময় আপনার বাবার মতো বাজারের ব্যাগটা নিয়ে যান না– প্রশ্ন রেখে তিনি বলেন, বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানও সময় চাইবেন! দুটি একসঙ্গে হতে পারে না। যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে।সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে উন্মুক্ত স্থানে ময়লা যেন না পোড়ানো হয়– এটি নিয়ে আমাদের টিম কাজ করবে।‘সাভার থেকে ইটভাটা এবং শিল্পপ্রতিষ্ঠানের দূষণগুলো যেন ঢাকায় না আসে, সেটি নিয়ে কাজ করবো। এছাড়া পুরনো বাসগুলো ঢাকা থেকে সরাতে হবে। কিন্তু সেটা করতে গেলে আবার ডাক আসে পরিবহন ধর্মঘটের’, যোগ করেন তিনি।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮
চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের Read more

পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে Read more

পত্রিকা: ‘অসন্তোষ রেখেই সমঝোতা’
পত্রিকা: ‘অসন্তোষ রেখেই সমঝোতা’

জামায়াতের নির্বাচনী জোট নিয়ে খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ও ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তির অধ্যাদেশ এসব খবর প্রাধান্য পেয়েছে Read more

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মাজার-ই-শরীফ বা নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত প্রায় ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে Read more

কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি
কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কলেজ সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় কয়েক দিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে স্থানীয় Read more

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে
স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

জ্ঞাত আয়বহির্ভূত ৭৫ কোটি ৮০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন