ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মরক্কোর রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। প্রায় ১৮ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভে অংশ নেওয়া লোকজন। খবর আল জাজিরার।রোববার (৬ এপ্রিল) দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকার রাস্তায় জড়ো জন বিক্ষোভকারীরা। সে সময় বিক্ষোভকারীদের ইসরায়েলি পতাকা পদদলিত করতে দেখা গেছে।এছাড়া ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানারও বহন করছিলেন তারা। সে সময় তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন।এর আগে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ।গাজার ভয়াবহ দৃশ্য ও নিহতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে যুদ্ধের অবসানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা একত্রিত করার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় ইসরায়েলি অপরাধ ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে।এদিকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও ট্রাম্প প্রশাসনের অধীনে বাকস্বাধীনতার ওপর দমনপীড়নের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনের রাস্তায়ও হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিদের অধিকারে সমর্থনকারী শিক্ষার্থীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন। তাছাড়া ইসরায়েলকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে।মূলত অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচারে হত্যা করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। গত ১২ ঘণ্টায় যে হামলা চালানো হয়েছে তার অধিকাংশই খান ইউনিসে। সেখানে শিশু ও নারীসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।পরিস্থিতি প্রতিদিনই আরও খারাপ হচ্ছে। পরিবারকে খাওয়ানোর জন্য যে কোনো ধরনের খাবার খুঁজছে ফিলিস্তিনিরা। গত এক মাসে গাজায় একটিও ট্রাক প্রবেশ করেনি। তাই খাবার নেই, জ্বালানি নেই, রান্নার গ্যাস নেই। এমনকি ওষুধও নেই, আশ্রয় বা তাঁবুও নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

জেলার পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই Read more

ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ইয়াসিনের  হাতে রক্তাক্ত হয়ে ছোট ভাই মোঃ মাসুম (৩৫) নামে  এক যুবক Read more

হামের টিকার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নতুন করে হামের টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত Read more

কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ
কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ

'কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও' এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

আমরা তথ্য পেয়েছি অপরাধী এখনও দেশেই আছে: তাসনিম জুমা
আমরা তথ্য পেয়েছি অপরাধী এখনও দেশেই আছে: তাসনিম জুমা

আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশেই আছে বলে জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল- ফিতরের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফের পুরনো রূপে ফিরছে ঢাকা।  শনিবার (৫ এপ্রিল) সরেজমীনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন