বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর, আবারও নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে।আজ রবিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে। সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না।বিএনপির মহাসচিব বলেন, নিত্যনতুন এমন সব প্রস্তাব আসছে, যা জনগণের স্বার্থে হলে, জনগণ স্বাগত জানাবে। কিন্তু, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। এ সময় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।তিনি আরও জানান, পুলিশ সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী আসনের সীমানা নির্ধারণে বিএনপি কমিশনের সঙ্গে একমত।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা দিবে বাকৃবির নতুন প্ল্যাটফর্ম  
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা দিবে বাকৃবির নতুন প্ল্যাটফর্ম  

আর্থিক সমস্যা, প্রেমে ব্যর্থতা, পরীক্ষার খারাপ ফলাফল, মানসিক স্বাস্থ্য সংকট এবং পার্শ্ববর্তী নানা কারণে শিক্ষার্থীরা মানসিক চাপে ভোগেন। এর ফলে Read more

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু
খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে এক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এর মৃত্যু হয়েছে। বুধবার (০২ Read more

সখীপুরে অটোগাড়ি চাপায় শিশুর মৃত্যু
সখীপুরে অটোগাড়ি চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে অটোগাড়ি চাপায় ইসরাত নামের ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৯ নম্বর Read more

আশুরায় রোজা রাখার ফজিলত
আশুরায় রোজা রাখার ফজিলত

মহররম মাসের ১০ তারিখ ‘আশুরা’ উপলক্ষে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রোজা রেখেছেন এবং সাহাবিদেরও রোজা রাখতে বলেছেন। ইবনে আব্বাস Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা
কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা

পটুয়াখালীর কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা স্ট্রীট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন