ইসরাইল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তিনি তেহরানে আশুরা রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।ভিডিওতে দেখা যায়, খামেনিকে স্বাগত জানাচ্ছেন উপস্থিত মুসল্লিরা ও স্লোগান দিচ্ছেন, আমাদের রক্ত আমাদের নেতার জন্য।আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসউদ আলি। তিনি বলেন, কারবালার শহীদ ইমাম হোসাইনের (আ.) আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরান কখনোই অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না।তিনি বলেন, আশুরার শিক্ষা থেকে ইরানি জাতি ‘অপমান কখনো নয়’ এই মূলনীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।তিনি আরও বলেন, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে। আর এ মিথ্যা জায়নবাদীদের নেতৃত্বে প্রচারিত হচ্ছে বিশ্বজুড়ে।অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো বক্তব্য দেননি। তবে তিনি খ্যাতিমান শোকসংগীত শিল্পী মাহমুদ কারিমিকে ডেকে নিয়ে তার কানে কিছু বলেন। পরে কারিমি জানান, খামেনি তাকে একটি বিশেষ লাইন পাঠ করতে বলেছেন: ‘তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে, হে স্বদেশ…’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকল্প কাজের জন্য আগামী শুক্রবার (১ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার Read more

সিরাজগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুরে ধান খেত থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় Read more

সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই
সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) Read more

পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব
পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

মুন্সীগঞ্জে ক্যাডেট স্কুলে ঈদের ছুটিতে দুই দফা চুরি
মুন্সীগঞ্জে ক্যাডেট স্কুলে ঈদের ছুটিতে দুই দফা চুরি

মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় অবস্থিত ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলে ঈদুল আজহার ছুটির মধ্যে পরপর দুই দফায় চুরির ঘটনা ঘটেছে। এই Read more

যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে ফেল করেছিল। এতে তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন