পবিত্র আশুরা আজ। এ উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সড়কে যানবাহনের সংখ্যাও কম। ফলে মাঝারি বা সহনীয় অবস্থানে রয়েছে ঢাকার বায়ু।বায়ুদূষণের শীর্ষে রয়েছে উগান্ডার কামপালা। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১২ নম্বরে।রবিবার (৬ জুলাই) সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।দূষণ তালিকায় শীর্ষে থাকা কামপালার স্কোর ১৭২ অর্থাৎ সেখানকারবাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। অন্যদিকে, ১২ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ৯০ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় অবস্থানে রয়েছে।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বর্ণসহ হাবিপ্রবি কারাতে দলের ১৭ টি পদক জয়
স্বর্ণসহ হাবিপ্রবি কারাতে দলের ১৭ টি পদক জয়

রংপুর বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশিপের ৪র্থ আসরে অংশ নিয়ে ২ টি স্বর্ণসহ মোট ১৭ টি পদক জিতেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান Read more

১৯ আগস্ট: নামাজের সময়সূচি
১৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ৪ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে (বিআরআই) সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. Read more

বাঙলা কলেজে সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ
বাঙলা কলেজে সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ

সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির। বুধবার (২২ Read more

এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

এবার মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মেক্সিকোভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোকে নির্মূল করতে দেশটিতে Read more

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (০৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন