নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের ভাই হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা জানিয়েছেন।শনিবার বরিশালের হিজলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন চাইব। বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে প্রার্থী হতে চাই।’হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নে বাড়িসংলগ্ন ডা. খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে সোহরাবের এ সভায় বিএনপির কোনো নেতাকর্মী ছিলেন না।ছাত্রজীবনে সোহরাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছেন। তবে এরপর প্রত্যক্ষভাবে রাজনীতিতে ছিলেন না। ব্যবসায়ী সোহরাব জানান, ১৯৮১-৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এসএম হল শাখার সাধারণ সম্পাদক, ১৯৮২-৮৫ সালে কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক, ১৯৮৬-৯০ সালে কেন্দ্রীয় কৃষক দলের সহসাহিত্য সম্পাদক ছিলেন তিনি।সোহরাব বলেন, মেঘনাবেষ্টিত হিজলা-মেহেন্দীগঞ্জ উন্নয়নে অনেক পিছিয়ে। এ জনপদের উন্নয়নে আমি প্রত্যক্ষ ভূমিকা রাখতে চাই।এ ব্যাপারে হিজলার বাসিন্দা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ বলেন, ‘সোহরাব বিএনপির প্রাথমিক সদস্যও নন। তাঁর পরিবারের কেউ সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই।’তিনি বলেন, ‘সোহরাব নির্বাচন করার বিষয়ে স্থানীয় বিএনপির কারও সঙ্গে আলাপ করেননি। এমনকি কারও সঙ্গে যোগাযোগ পর্যন্ত নেই। মনোনয়নের প্রত্যাশা যে কেউ করতে পারেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ, তারা সারাজীবনই হতাশ: ফখরুল
জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ, তারা সারাজীবনই হতাশ: ফখরুল

জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবনই হতাশ থাকেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (০৬ আগস্ট) বেলা Read more

একদম সবগুলোর হাত-পা ভেঙে লাশ ফেলাইয়া দিব: মোস্তফা
একদম সবগুলোর হাত-পা ভেঙে লাশ ফেলাইয়া দিব: মোস্তফা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘মনে করেন না রংপুরে জাতীয় পার্টি দুর্বল। Read more

পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা
পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব-শত্রুতার জের ধরে মো. শরীফ মিয়া (৩৯) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) Read more

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা ২ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।শনিবার (১২ Read more

খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক
খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক

ভোলার চরফ্যাশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে Read more

গাজীপুর কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশতাধিক দোকান
গাজীপুর কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশতাধিক দোকান

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের অন্তত অর্ধশত দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন