বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার (৭ জুলাই) জানা যাবে কোন কোন দেশের পণ্যে নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে।শনিবার (০৫ জুলাই) নিউজার্সিতে যাওয়ার সময় সাংবাদিকরা বিমানে ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করেন। তখন ট্রাম্প জানান, ‘আমি কিছু চিঠি সই করেছি। সোমবার তা পাঠানো হবে, সম্ভবত ১২টি দেশে। ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকছে এসব চিঠিতে।’নির্ধারিত ১২ দেশের নাম উল্লেখ না করলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, শুল্কের হার ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। অধিকাংশ নতুন হার কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে।চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অনেক দেশ বাড়তি শুল্ক আরোপ করে রেখেছে। এ কারণে এসব দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পারস্পরিক শুল্ক দিতে হবে।তবে, আলোচনার সুযোগ দিতে এসব বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। সেই সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই।বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা পিছিয়ে পড়ায় হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘চিঠি পাঠানোই ভালো। আলোচনা অনেক সময়সাপেক্ষ এবং জটিল।’বিশ্লেষকদের ধারণা, বহু দেশের সঙ্গে আলাদা করে আলোচনা চালিয়ে যাওয়ার আগের পরিকল্পনা থেকে সরে এসে প্রকৃতপক্ষে এখন একতরফাভাবে শুল্ক আরোপের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করতে পেরেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্য ১০ শতাংশ শুল্ক ধরে রেখেছে এবং গাড়ি ও বিমান খাতে বিশেষ সুবিধা পেয়েছে। ভিয়েতনামের সঙ্গে চুক্তিতে তাদের পণ্যের ওপর শুল্ক ৪৬ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।অন্যদিকে, ভারতের সঙ্গে প্রত্যাশিত চুক্তি আলোর মুখ দেখেনি। ইউরোপীয় ইউনিয়নও শুক্রবার জানিয়েছে, আলোচনায় অগ্রগতি না থাকায় তারা শুল্ক বৃদ্ধির বদলে বর্তমান অবস্থাই বজায় রাখতে চায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাউজানে পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১
রাউজানে পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আল আমিন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার Read more

পৃথিবীর প্রতিটি স্থানে আজ দিন-রাত সমান
পৃথিবীর প্রতিটি স্থানে আজ দিন-রাত সমান

আজ সেপ্টেম্বরের ২৩ তারিখ, যা বিশ্বব্যাপী দিন-রাত সমান বা ইকুইনক্স হিসেবে পরিচিত। অর্থাৎ, আজ পৃথিবীর প্রতিটি স্থানে দিনের দৈর্ঘ্য প্রায় Read more

নারায়ণগঞ্জে সেলিম-শামীম ওসমানসহ ১৯৬ জনের নামে মামলা
নারায়ণগঞ্জে সেলিম-শামীম ওসমানসহ ১৯৬ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি Read more

ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান

বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বুধবার (১৮ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর এলাকার ঈদবাজার পরিদর্শন করেছেন। তিনি ব্যাবসায়ী এবং গণমাধ্যম কর্মীদের Read more

শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে পড়ে মিথ্যা মামলায় দিশেহারা কৃষক
শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে পড়ে মিথ্যা মামলায় দিশেহারা কৃষক

সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা মিথ্যা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা জোরদার
ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন