বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছে পাকস্তিান। প্রথম ওভারে দুর্দান্ত শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুকছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। রোববার (২০ জুলাই) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। আগে বল করতে নেমে আট ওভারের মধ্যেই পাকিস্তানের ৫ ব্যাটারকে সাজঘরে পাঠান টাইগার বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তাসকিন। ওভারের পঞ্চম বলে পাকিস্তানের বাঁহাতি ওপেনার সাইম আইয়ুবকে আউট করেন তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ হারিসকে ফেরান শেখ মেহেদী। অবশ্য এর আগে উইকেটের মালিক হওয়ার সুযোগ এসেছিল মেহেদীর কাছে। তবে দলীয় ৪ রানের মাথায় ফখর জামান ক্যাচ মিস করেন তাসকিন। পরে পাকিস্তানের আরও তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ৩ রানে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকে লিটন দাসের ক্যাচ বানান তানজিম সাকিব। আর চতুর্থ উইকেটের শিকারি মুস্তাফিজুর রহমান। হাসান নওয়াজকে রানের খাতা খোলার আগেই ফিরেছেন তিনি। এরপর অষ্টম ওভারে মোহাম্মদ নাওয়াজ ব্যক্তিগত ৩ রানে রান আউট হয়েছেনতবে জীবন পাওয়া ফখর জামান একপ্রান্ত আগলে থেকে খেলতে থাকেন। তবে সেই চেষ্টা দীর্ঘস্থায়ী হয়নি। খুশদিল শাহের সঙ্গে যখন জুটি বাঁধছিলেন সেই সময় ফখরকে রান আউটের ফাদে ফেলেন তাসকিন। আউট হওয়ার আগে ৩৪ বলে ৪৪ রানের এক ইনিংস খেলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৭৫ রান।আরডি
Source: সময়ের কন্ঠস্বর
