জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খেতারচর এলাকায় ৯ বছর ধরে বাঁশের সাঁকো দিয়ে ব্রীজ পারাপার হচ্ছে দশ গ্রামের হাজার হাজার পথচারী। গত ৯ বছর আগে বন্যায় ওই ব্রীজের এক পাশের সংযোগ সড়ক ধ্বসে গেছে। দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও ওই ব্রীজের সংযোগ সড়কটি মেরামত করা হয়নি, ফলে চরম দূর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার পথচারী। শিঙি ডোবা নদীর সংযোগ খালের উপর খেতারচর গ্রামের এই ব্রীজ পারাপারের জন্য বিকল্প পাটাতন দিয়ে তৈরী বাঁশের ওই সাঁকো দিয়েই ব্রীজে উঠে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে খানপাড়া, মোল্লা পাড়া, থাঠারু পাড়া, মসজিদ পাড়া, উত্তর ধাতুয়াকান্দা, দক্ষিণ ধাতুয়াকান্দা, ঝালুরচর পশ্চিম পাড়াসহ দশ গ্রামের হাজার হাজার মানুষ।এই ব্রীজ পার হয়েই সাধুর পাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব কছর উদ্দিন দাখিল মাদ্রাসা, সাধুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ধাতুয়া কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সাধারণ পথচারীদের সাধুর পাড়া ইউনিয়ন পরিষদ, সাধুর পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে যাতায়াত করতে হয়।সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রীজটি খুবই ঝুঁকিপূর্ণ। কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। ব্রীজের একপাশে বন্যায় বেশির ভাগ অংশই ধসে ভেঙে পড়েছে। একটি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে কোন রকম পথচারীরা চলাচল করছে, এতে করে যে কোন মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। যেকোন সময় নড়বড়ে ওই বাঁশের সাঁকো ভেঙে দুর্ঘটনার আশংকা রয়েছে জনমনে। দিনের বেলায় পথচারীরা চলাচল করতে পারলেও রাতে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন ব্রীজটির একপাশে মাটি না থাকায় ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারছে না।ধাতুয়া কান্দা গ্রামের সাইফুল ইসলাম জানান, দীর্ঘ নয় বছরেও এই ব্রীজের সংযোগ সড়কটি মেরামত না করা যথাযথ কর্তৃপক্ষের চরম অবহেলা। একারণে জনচলাচলে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ওই রাস্তায় চলাচলকারী শিক্ষার্থী আশা মনি বলেন, পাটাতনের ওই সাঁকো দিয়ে ব্রীজে উঠতে খুবই ভয় করে, তবুও ভয়কে জয় করেই প্রতিনিয়ত সেই পথেই স্কুলে যেতে হয়।সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ব্রীজের সংযোগ স্থাপনের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। চলতি বছরেই কাজটি বাস্তবায়ন হবে বলে আশা করছি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন বলেন, জনচলাচলের জন্য ওইখানে টি আর প্রকল্পের মাধ্যমে বিকল্প সাঁকোর ব্যবস্থা করা হয়েছে। চলতি বছরেই এখানে বড় আকারের একটি ব্রীজ করার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ হবে’
‘ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ হবে’

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র রোববার এক কড়া বিবৃতিতে সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে কোনো Read more

শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়
শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়

ভারতে ৮৬ বছরের এক বৃদ্ধাকে মৃত ভেবে দাহ করার জন্য নেওয়া হয়েছিল শ্মশানে, কিন্তু শেষকৃত্যের আগমুহূর্তে দেখা যায় তিনি জীবিত।চাঞ্চল্যকর Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আজ মঙ্গলবার (২২ এপ্রিল)। সিলেট টেস্টের তৃতীয় দিন আজ। দুপুরে ফেডারেশন কাপের ফাইনাল। আইপিএল, পিএসএল, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা Read more

সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান
সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে যা যা করা দরকার তার সব করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার Read more

জিএনওবিবি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ড. জামিলুর রহমান
জিএনওবিবি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ড. জামিলুর রহমান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. জামিলুর রহমান, গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) কর্তৃক Read more

পাকিস্তানের রাতের ঘুম হারাম: মোদি
পাকিস্তানের রাতের ঘুম হারাম: মোদি

দীপাবলির আলোর উৎসব এ বছরও ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি গোয়া ও কর্নাটকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন