ভারতে ৮৬ বছরের এক বৃদ্ধাকে মৃত ভেবে দাহ করার জন্য নেওয়া হয়েছিল শ্মশানে, কিন্তু শেষকৃত্যের আগমুহূর্তে দেখা যায় তিনি জীবিত।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেশটির ওড়িশা রাজ্যের পুরীতে। মূলত দাহ করার আগে নিরাপত্তাকর্মীরা তার শ্বাসপ্রশ্বাস লক্ষ্য করেন এবং হাসপাতালে পাঠান।সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।পরিবারের এক সদস্য জানান, অন্ধ্র প্রদেশের বাসিন্দা পি. লক্ষ্মী মেয়ের জামাইয়ের বাড়ি গঞ্জাম জেলার পোলাসারা এলাকায় এসেছিলেন। সেখানে হঠাৎই তিনি অচেতন হয়ে পড়েন। চোখ না খোলা ও শ্বাসপ্রশ্বাস না থাকার কারণে পরিবার ভেবেছিল তিনি মারা গেছেন।এরপর স্থানীয়দের খবর দেওয়া হয় এবং পুরীর স্বর্গদ্বার শ্মশানে দাহ করার জন্য গাড়ি ভাড়া করা হয়। কিন্তু শ্মশানে আনুষ্ঠানিকতা চলাকালে নিরাপত্তারক্ষী ও কর্মীরা লক্ষ্য করেন, তিনি শ্বাস নিচ্ছেন।স্বর্গদ্বারের ম্যানেজার ব্রজ কিশোর সাহু বলেন, দাহ করতে হলে মৃত ব্যক্তির ও আবেদনকারীর আধার কার্ড এবং মৃত্যুসনদ— এই তিনটি কাগজপত্র বাধ্যতামূলক। পরিবার মৃত্যুসনদ দিতে পারেনি।তিনি আরও বলেন, “আমরা যখন মৃত্যুসনদ আনতে বলছিলাম, তখনই নিরাপত্তারক্ষী বুঝতে পারেন ওই নারী আসলে শ্বাস নিচ্ছেন।”পরে স্বর্গদ্বারের কর্মীরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে পুরী হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের চিকিৎসক জানান, ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। তার হৃদযন্ত্র ও কিডনি সচল থাকলেও মস্তিষ্ক সাড়া দিচ্ছে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়: মরিয়ম
‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়: মরিয়ম

পাকিস্তান যেহেতু ‌‘পারমাণবিক’ শক্তিধর দেশ তাই এত সহজে কেউ হামলা করতে পারবে না বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ।বুধবার Read more

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা
অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বুধবার (১৬ এপ্রিল) Read more

পুঠিয়ায় প্রানিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতির অভিযোগ
পুঠিয়ায় প্রানিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতির অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি এবং কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তাদের দুর্নীতির কারণে Read more

নওগাঁ-৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
নওগাঁ-৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নওগাঁ সদর-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন।রোববার (২৮ ডিসেম্বর) Read more

ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা
ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়মবহির্ভূত ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরে এ অভিযান Read more

কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার
কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার

কক্সবাজার সদরের পিএমখালীতে জসিম উদ্দিন মিসবাহ নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন