গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে থানায় প্রবেশের সময় এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটে গত ৪ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে। জানা যায়, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া (২৭)। অভিযোগের আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন এবং একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় কর্তব্যরত ডিউটি অফিসারের সন্দেহ হয়।এসময় এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। পরে জানা যায়, তিনি  পুলিশের সদস্য নন। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে জিএমপি’র পোশাকসহ পুলিশের ব্যবহারিত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেইসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তার একটি সংসার রয়েছে এবং তিনি এক পুত্রসন্তানের জননী। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে, বা কোনো অপরাধে জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’ এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদে সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব Read more

আনোয়ারায় সরকারি জিপ ও সিএনজির সংঘর্ষ, আহত ৩
আনোয়ারায় সরকারি জিপ ও সিএনজির সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি জিপ গাড়ির সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার তিন যাত্রী Read more

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর Read more

এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল
এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় Read more

অযোধ্যায় ভয়ংকর বিস্ফোরণে নিহত ৫, এখনো চলছে উদ্ধার অভিযান
অযোধ্যায় ভয়ংকর বিস্ফোরণে নিহত ৫, এখনো চলছে উদ্ধার অভিযান

ভারতের অযোধ্যার পুরা কলন্দর থানা এলাকার পাগলা ভারি গ্রামে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে একটি বাড়ি ধসে কমপক্ষে পাঁচজন নিহত Read more

রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ

আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন