পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ও অমরখানা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত পাঠানোদের মধ্যে ৫ নারী, ৫ পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।শনিবার (৫ জুলাই) ভোররাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন রতনীবাড়ী বিওপির খুনিয়াপাড়া ও অমরখানা সীমান্ত এলাকায় বিএসএফের কৈলাশ ক্যাম্পের সদস্যরা ৭৬৪/১৯ এস পিলার পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে পাঠায়। বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। আইনি প্রক্রিয়া শেষে বিজিবি সদস্যরা তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১৫ জন বাংলাদেশিকে বিজিবি আটক করে থানায় নিয়ে আসে। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের জিম্মায় দেওয়ার ব্যবস্থা নিচ্ছি।’এ নিয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে মোট ১১৪ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করা হলো।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করে তারিখ দিন ঘোষণা করুন: ফারুক
নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করে তারিখ দিন ঘোষণা করুন: ফারুক

নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই অপশক্তিরা আবারও একত্রিত হচ্ছে। তাই কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা না করে আজকেই নির্বাচনের তারিখ Read more

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্ট্যান্টম্যানের মৃত্যু
শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্ট্যান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে শাকিব খানের 'তাণ্ডব' সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকালে Read more

মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত
মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত

মাইগ্রেনের ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিছু নির্দিষ্ট অভ্যাস বা পরিবেশ এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেনের সময় জীবনযাপনে কিছু Read more

টাঙ্গাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
টাঙ্গাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরের মাহমুদনগর ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা মো. ফরহাদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ Read more

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা Read more

মিরসরাইয়ে অপ্রতিরোধ্য চোরের দল, দিশেহারা জনগন
মিরসরাইয়ে অপ্রতিরোধ্য চোরের দল, দিশেহারা জনগন

চট্টগ্রামের মিরসরাইয়ে গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় দিশেহারা হয়ে উঠেছে সাধারণ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন