কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরে ৪৬.২৫ পেয়ে পোষ্য কোটায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর মেয়ে। যদিও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এ বাহিরের বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনিক পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি পোষ্য কোটার সুবিধা পাবে কি না, তা সুনির্দিষ্ট করে উল্লেখ নেই।বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পোষ্য কোটায় ভর্তির বিষয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনা তৈরি হয়েছে। অনেকে এতে উপাচার্যকে জড়িয়ে অনিয়মের অভিযোগ তুলছেন। যদিও ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুসারেই তাকে ভর্তি করানো হয়েছে। উপাচার্য দপ্তর থেকে কোনো সুপারিশ বা অফিস আদেশ তাদের কাছে আসেনি।সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন, ‘সকল নিয়ম মেনেই তাকে ভর্তি করা হয়েছে। ডিন অফিস থেকে প্রাপ্ত প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী সিএসই বিভাগে আমরা তার ভর্তি সম্পন্ন করেছি।’পোষ্য কোটার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম খান বলেন, ‘পোষ্য কোটা সাধারণত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য প্রযোজ্য। তবে যদি প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো নির্ধারিত নীতিমালা না থাকে, তাহলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।’‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘পোষ্য কোটার বিষয়ে পূর্ববর্তী একটি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছিল। তবে উপাচার্য বা বাইরে থেকে নিয়োগপ্রাপ্তরা এই কোটার অন্তর্ভুক্ত কিনা, তা আমার জানা নেই।’ ঐ সিন্ডিকেট সভার বিস্তারিত তথ্য সম্পর্কে তৎকালীন সিন্ডিকেট সদস্যরা ভালো বলতে পারবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘উপাচার্য এখানকার সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের বেতনভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করছেন। তাই তাকে পোষ্য কোটার আওতায় ধরা হয়েছে।’ এই বিষয়ে নির্দিষ্ট কোনো আইন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই।’রেজিস্ট্রার অফিস জানায়, এবার প্রতিটি বিভাগে ২টির পরিবর্তে ১টি করে পোষ্য কোটার সিট বরাদ্দ রাখা হয়েছে। আর উপাচার্যের মেয়ের ভর্তি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেকই ভর্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে।উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমার মেয়ে মেধাতালিকা অনুযায়ী ও নিয়ম মেনে ভর্তি হয়েছে। উপাচার্য দপ্তর থেকে কোনো অফিস আদেশ দেওয়া হয়নি।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন
শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন

সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়, এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা Read more

কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া
কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান নয়ন আর নেই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

ফুলের রাজ্য গদখালিতে চাষিদের ব্যস্ততা
ফুলের রাজ্য গদখালিতে চাষিদের ব্যস্ততা

ফুলের রাজ্য যশোরের গদখালিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভরা মৌসুমের বাজার ধরতে তাদের এই ব্যস্ততা। চাষিদের নিবিড় পরিচর্যায় মাঠে Read more

জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২
জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরে মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের Read more

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ
দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের সাত নম্বর ঘাটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (০৪ জুন) সকালে Read more

ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ
ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ মোটরযানের বিরুদ্ধে সমন্বিত অভিযানে জরিমানা আদায় ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার গুণগ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন