তাদের দেশ ভিন্ন। ভাষাও আলাদা। বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। শুধু তাই নয়, নিজের জন্মভূমি ছেড়ে সীমানা পেরিয়ে বাংলাদেশের নওগাঁয় এসে প্রেমিক জামিল হোসেনের সঙ্গে ৩ বছরের চলা প্রেমের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তরা। ভিনদেশী এই নববধূকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা।নওগাঁর বদলগাছী উপজেলার জামিল হোসেনের (২৪) সঙ্গে একটি শপিংমলে বাজার করতে যাওয়ার সুবাদে ৩ বছর আগে নাজিয়া বিনতে শাহরুল হিজামের (২৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ জুন তারা বাংলাদেশে আসেন।শুক্রবার ৪ জুলাই দুপুরে নিজ বাড়িতেই জাকজমকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার ৩ জুলাই রাতে প্রেমিক জামিল হোসেনের গ্রামের নিজ বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়।জামিল হোসেন বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের বিলাশবাড়ি গ্রামের কালাম হোসেনের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী।জামিল হোসেন বলেন, ২০১৭ সালের শেষের দিকে মালয়েশিয়ায় যান। যাওয়ার পর মালয়েশিয়ার জহুরবারু মোয়ার থানা এলাকায় একটি ফার্নিচার দোকানে চাকরি করতেন। পাশেই একটি শপিংমলের দোকান ছিল। সেখানে জামিল প্রায়ই কেনাকাটা করতে যেতেন। একপর্যায়ে নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে নাজিয়া বিনতে শাহরুল হিজাম তার পরিবারকে জামিলের সম্পর্কে জানান। প্রথমে নাজিয়া বিনতে শাহরুল হিজামের বাবা-মা সম্পর্ক নিয়ে একটু মনঃক্ষুন্ন ছিলেন। পরে পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আগেই তিনি নাজিয়া বিনতে শাহরুল হিজামকে বিয়ে করেন। এরপর গত ৩০ জুন তারা বাংলাদেশে এসে আজ শুক্রবার ইসলামিক শরিয়ত মোতাবেক আবার বিয়ে হয়। ছুটি শেষে আবার তারা মালয়েশিয়ায় ফিরে যাবেন।তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম বলেন, ‘আমি জামিলকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে।’ প্রেমিক জামিল হোসেনের পরিবারের সদস্যরা তাকে মেয়ের মতো গ্রহণ করেছেন। এছাড়াও এলাকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পেরে ভাবছেন, অনেক আগে থেকেই তাদের সঙ্গে পরিচয় আছে। পাশাপাশি এখানকার খাবার তার খুব পছন্দ হয়েছে।জামিলের মা হালিমা খাতুন বলেন, ‘উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ছেলের বউ হিসেবে তাদের খুব পছন্দ হয়েছে। বাড়িতে আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন মানুষরা। বউ দেখে এলাকার মানুষরাও প্রশংসা করছে।’এদিকে, আগে সোশ্যাল মিডিয়া বা খবরে বিদেশি মেয়েরা বাঙালি ছেলের প্রেমের টানে চলে আসে এমন খবর দেখলেও এখন তা নিজের চোখে দেখছেন বলে জানান স্থানীয়রা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
সৌদিতে হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১০ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ মে মৃত্যুবরণ করেছেন রংপুরের Read more

বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত
বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস চাপায় মোঃ মানিক গাজী (৫৫) নামে এক শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২ টার Read more

ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া
ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরাইলি Read more

আটক ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী
আটক ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী

গাজামুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া শত শত কর্মীকে মেঝেতে বসিয়ে ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী Read more

মাতারবাড়ীতে পুলিশের উপর গুলি, আহত ৩
মাতারবাড়ীতে পুলিশের উপর গুলি, আহত ৩

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন