ইরান আবারও নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, গত মাসে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে’ পিছিয়ে গেছে। তবে তিনি বিশ্বাস করেন যে তেহরান নতুন স্থানে তার কর্মসূচি পুনরায় শুরু করতে পারে।তিনি বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে, সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ‘এক থেকে দুই বছর পেছাতে বাধ্য হয়েছে’। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের পরমাণু সক্ষমতা ‘অভূতপূর্বভাবে ধ্বংস’ করা হয়েছে।এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল বলেন, আমাদের গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরানের কর্মসূচি কমপক্ষে এক থেকে দুই বছর পেছানো গেছে। তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।ট্রাম্প অবশ্য একাধিকবার বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করা হয়েছে। তবে কিছু মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, মূল উপাদানগুলো অক্ষত থাকায় কর্মসূচিটি কেবল ‘কয়েক মাসের জন্য বিলম্বিত’ হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
এবার এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা।সে সময় এসএসসি পরীক্ষা হয়ে থাকে। তাই পরীক্ষার সময়সূচি Read more

কিছু মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: ড. ইউনূস
কিছু মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: ড. ইউনূস

আগামী ফেব্রুয়ারির শুরুতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু মহল এখনো ভোট Read more

মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পরিকল্পিত হামলার শিকার হয়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত Read more

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

বিভিন্ন দাবিতে উত্তাল বরিশাল নার্সিং কলেজ
বিভিন্ন দাবিতে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার ৭২ ঘন্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারন না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন