আগামী ফেব্রুয়ারির শুরুতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু মহল এখনো ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন নিশ্চিত করতে অটল রয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুনির সাতৌরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের (এমইপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সাধারণ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এ অবস্থান স্পষ্ট করেন তিনি। বৈঠক শেষে তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।প্রধান উপদেষ্টা বলেন, আমরা এরই মধ্যে সাধারণ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। রমজানের আগেই ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।‘বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ বিরতির পর—কোথাও তিন দশকেরও বেশি সময় পর—ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় সাধারণ জনগণ, বিশেষত তরুণদের মধ্যে (ভোট নিয়ে) আগ্রহ বাড়ছে।’তিনি বলেন, সাধারণ নির্বাচন হবে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও উৎসবমুখর। যদিও কিছু মহল এখনো ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন নিশ্চিত করতে অটল।প্রধান উপদেষ্টা বলেন, তরুণ ভোটাররা এবার রেকর্ডসংখ্যায় ভোটকেন্দ্রে যাবেন। কারণ, দীর্ঘ ১৫ বছর পর অনেকেই প্রথমবারের মতো ভোট দেবেন।তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য নতুন সূচনা বয়ে আনবে। এটি দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে। জাতির নতুন যাত্রা শুরু হবে।ঘণ্টাব্যাপী বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।প্রতিনিধিদলের সদস্যরা আগামী জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করেন এবং বর্তমান সরকারের গত ১৪ মাসের ‘অসাধারণ’ প্রচেষ্টার প্রশংসা করেন।বৈঠকে একজন ডাচ এমইপি বলেন, বাংলাদেশ হয়তো এমন কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে ঘটনাপ্রবাহ সঠিক পথে এগোচ্ছে।প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে অবস্থানরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি অর্থায়নের আহ্বান জানান। বিশেষত তিনি সম্প্রতি তহবিল সংকটে বন্ধ হওয়া ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সহায়তার অনুরোধ জানান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপ খেলবেন ‘শোয়েব আখতার’
এশিয়া কাপ খেলবেন ‘শোয়েব আখতার’

এশিয়া কাপ শুরু হতে আর বেশি দেরী নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের  শ্রেষ্ঠত্বের এই আসর। এরই Read more

গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা
গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা

ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিসরের সাধারণ মানুষ। একজন মিসরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর Read more

দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী
দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতর মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। আর এই আনন্দযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দিনাজপুরের বিরামপুরে অতন্দ্র প্রহরীর Read more

মধ্যরাতে চোলাই মদের কারখানায় অভিযান, আটক ২
মধ্যরাতে চোলাই মদের কারখানায় অভিযান, আটক ২

চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদ তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে ১১০ লিটার দেশীয় চোলাই মদ ও Read more

চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সীমান্তে Read more

ঋণের বোঝায় সন্তান বিক্রির সিদ্ধান্তে শরীয়তপুরের এক অসহায় মা
ঋণের বোঝায় সন্তান বিক্রির সিদ্ধান্তে শরীয়তপুরের এক অসহায় মা

অভাব-অনটন আর ঋণের পাহাড়চাপ, সেইসাথে দেনাদারদের লাগাতার হুমকি—সবকিছু মিলিয়ে চরম সংকটে পড়েছেন শরীয়তপুরের জান্নাতুল ফেরদৌস নামের এক অসহায় মা। সংসারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন