শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আবারও জায়গা করে নিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।টি-টোয়েন্টি ব্যাটিং লাইনআপে দীর্ঘদিন ধরে বাজে পারফরম্যান্সের কারণে বছরের শুরুতেই অধিনায়কত্ব ছেড়েছিলেন নাজমুল। তার জায়গায় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে, যিনি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন। নাজমুলের শেষ ১৯ ইনিংসে নেই কোনো ফিফটি, এবার দল থেকেও ছিটকে পড়লেন তিনি।এ ছাড়া দলে রাখা হয়নি সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম ও সাইফউদ্দিন, সঙ্গে চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও ফিরেছেন স্কোয়াডে। অবশ্য তাসকিনকে সব ম্যাচ খেলানো হবে না। স্পিন আক্রমণে থাকছেন নাসুম আহমেদ ও পেসার শরীফুল ইসলাম।২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন নাঈম। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ডাক পেলেন তিনি। ইতিমধ্যে ওয়ানডে স্কোয়াডেও আছেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে, সাইফউদ্দিন সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।বাংলাদেশ দলে নাঈম-সাইফউদ্দিনের প্রত্যাবর্তন নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাওয়ার ইঙ্গিত। বিশ্বকাপের আগে সম্ভাব্য কম্বিনেশন পরীক্ষা করে দেখতে এ সিরিজে বিশেষ নজর থাকবে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সের ওপর।শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে আগামী সপ্তাহে। এর আগে লিটন দাসের নেতৃত্বে নতুন করে সাজানো এই দল কতটা কার্যকর হতে পারে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই।বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।দলে ফিরলেন: মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।বাদ পড়লেন: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম, হাসান মাহমুদ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার
সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

সারাদেশে আগামী ১ মে থেকে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি Read more

শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ, এক চার্জে চলবে ১৪ দিন
শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ,  এক চার্জে চলবে ১৪ দিন

জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ মুভ আসছে অ্যামোলেড ডিসপ্লেতে। স্মার্টওয়াচটি একটি ১.৮৫ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লে Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫
মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় Read more

ভারতকে হামলার মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ
ভারতকে হামলার মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ

ভারতের হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘এর মূল্য দিতে হবে Read more

মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী
মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু Read more

ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ
ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ

স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে পার করে দীর্ঘ একটি জীবন। সেখানে সুখে-দুঃখে, হাসি কান্না সবকিছু ভাগ করে নেয়। ভালোবেসে বা অভিমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন