শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জ্বাজনকভাবে হেরেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো শুরু পায় বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৭৭ রানে হারে বাংলাদেশ। তবে এমন বিপর্যয়ের মাঝেও চোখে পড়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং। ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলে ঝলমলে এক ফিফটি হাঁকান বাঁহাতি এই ব্যাটার। কিন্তু নিজের এই ইনিংসকে মোটেও সফল বলে মানতে নারাজ তিনি।ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা বলেন তানজিদ। তিনি বলেন, ‘আপনি প্রথম যেটা বললেন, আমি ভালো খেলেছি—আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। দলের চাওয়া আমি পূরণ করতে পারিনি। সেটা পূরণ করতে পারলে হয়তো বলতে পারতাম আমি ভালো খেলেছি, দলের জন্য খেলতে পেরেছি।’তানজিদের মতে, দলকে জয়ের পথে নিতে না পারলে ব্যক্তিগত পারফরম্যান্সের কোনো মূল্য নেই। দ্বিতীয় ওয়ানডেতে তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে, ‘অবশ্যই কামব্যাক করার সুযোগ আছে। ৩ ম্যাচের সিরিজ, ১ ম্যাচ হয়েছে। পরের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ যদি কামব্যাক করতে পারি তাহলে আমরা টিকে থাকতে পারব।’তানজিদ ও শান্তর জুটিতে যখন দল এগিয়ে যাচ্ছিল, তখনই ঘটে একটি ব্যর্থ সমন্বয়। রানআউটে ভাঙে গুরুত্বপূর্ণ সেই জুটি। সেটিই ম্যাচ ঘুরিয়ে দেয় বলে মনে করেন তানজিদ, ‘আমি আর শান্ত ভাই ভালো একটা জুটি দিচ্ছিলাম। সেদিক থেকে বলব, আমরা কিছুটা দুর্ভাগা। ওই রানআউট, ভালো ক্যাচ ধরেছে ওরা। ওইটাই টার্নিং পয়েন্ট। সেখান থেকে দুজন মিলে আরও ৩০-৪০ রান যোগ করতে পারলে আমাদের জন্য আরও সহজ হতো।’শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে এখন ১-০ তে পিছিয়ে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)

এশিয়া কাপের ফাইনালে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।এশিয়া কাপ: ফাইনালভারত-পাকিস্তানরাত সাড়ে ৮টা, টি স্পোর্টস Read more

দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 
দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 

চুয়াডাঙ্গা দর্শনার ইমিগ্রেশন ভবন থেকে পুলিশ কনস্টেবল শামিম রেজা সাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাত সহকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের Read more

অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য এবার বন্ধ হচ্ছে ইউটিউব
অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য এবার বন্ধ হচ্ছে ইউটিউব

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য নিষেধাজ্ঞার তালিকায় এবার ইউটিউবকেও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই অ্যালফাবেট মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মকে ছাড় দেওয়া হলেও, Read more

হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের Read more

ইতিহাসের পাতায় নাম লেখালেন নাজমুল শান্ত
ইতিহাসের পাতায় নাম লেখালেন নাজমুল শান্ত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গড়লেন অনন্য কীর্তি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন